Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: অনুষ্কা জোয়ারদার: টলিউডে নতুন ছবির ঘোষণা মানেই দর্শকদের মধ্যে কৌতূহল (Raj Mimi)। তার উপর সেই ছবিতে যদি থাকেন মিমি চক্রবর্তী এবং পরিচালনা ও প্রযোজনার সঙ্গে যুক্ত থাকেন রাজ চক্রবর্তী, তাহলে আগ্রহ আরও কয়েক গুণ বেড়ে যায়। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুরু হয়ে গেল ‘তাণ্ডব’ ছবির শুটিং। বড় পর্দায় এবার একেবারে অন্য মেজাজে দেখা যেতে চলেছে মিমিকে।
১২ বছর পর রাজ-মিমির পুনর্মিলন (Raj Mimi)
রাজ চক্রবর্তী ও মিমি চক্রবর্তীর পেশাগত সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। দেখতে দেখতে কেটে গিয়েছে প্রায় ১২ বছর। দীর্ঘ সময় পর ফের রাজের সঙ্গে কাজ করতে চলেছেন মিমি। ফলে ‘তাণ্ডব’-এর ঘোষণা ঘিরে স্বাভাবিকভাবেই টলিপাড়ায় তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা। বেশ কিছু দিন ধরেই রাজ ও মিমির একসঙ্গে কাজ করা নিয়ে নানা জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনাতেই কার্যত সিলমোহর দিলেন মিমি নিজেই।
সমাজমাধ্যমে এল ছবির আনুষ্ঠানিক ঘোষণা (Raj Mimi)
সমাজমাধ্যমে ‘তাণ্ডব’ লিখে একটি ছবি পোস্ট করেন মিমি। সেই ছবিতে তাঁর হাতে দেখা যায় ক্ল্যাপস্টিক। ছবিটি প্রকাশ্যে আসতেই অনুরাগীদের মধ্যে শুরু হয় উচ্ছ্বাস। পোস্টের নিচে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মন্তব্যও নজর কাড়ে। তিনি লিখেছেন, ‘সুপার হ্যাপি’। ফলে ছবির সঙ্গে রাজ, মিমি এবং শুভশ্রীর যোগসূত্র নিয়েও দর্শকদের আগ্রহ আরও বেড়েছে।
আরও পড়ুন: USA: ট্রাম্পের ভিসা কড়াকড়ি সত্ত্বেও আমেরিকায় বাড়ছে ভারতীয়
অ্যাকশন অবতারে মিমি (Raj Mimi)
‘তাণ্ডব’-এর অন্যতম আকর্ষণ হতে চলেছে ছবির অ্যাকশন দৃশ্য। জানা গিয়েছে, ছবিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাকশন সিকোয়েন্স থাকছে। সেখানেই মিমিকে দেখা যাবে লড়াই করতে। অর্থাৎ পরিচিত ছকের বাইরে গিয়ে এবার তাঁকে আরও শক্তিশালী এবং অ্যাকশননির্ভর চরিত্রে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে।



