Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মাত্র ৩০ বছর বয়সেই ভারতীয় সেনা (Major Rishabh Singh Sambyal) থেকে সময়ের আগই অবসর নিয়েছেন মেজর ঋষভ সিং সম্ব্যাল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর প্রাক্তন এডিসি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ‘ন্যাশনাল ক্রাশ’ হিসেবেও পরিচিতি পেয়েছিলেন তিনি। প্রায় ১২ বছরের সামরিক জীবনে লাদাখের মতো কঠিন এলাকায় দায়িত্ব পালন করেছেন এবং ৪ প্যারা স্পেশাল ফোর্সেসের অংশ ছিলেন। পরে রাষ্ট্রপতি ভবনে এডিসির মতো গুরুত্বপূর্ণ দায়িত্বও সামলেছেন।
পেনশন পাবেন ঋষভ? (Major Rishabh Singh Sambyal)
তাঁর অকাল অবসরের সিদ্ধান্ত সামনে (Major Rishabh Singh Sambyal) আসার পর অনেকেরই প্রশ্ন, মাত্র ১২ বছর চাকরির পর তিনি কি নিয়মিত সেনা পেনশন পাবেন?
সেনাবাহিনীর পেনশন সংক্রান্ত নিয়ম অনুযায়ী, অবসরকালীন পেনশন পেতে সাধারণত কোনও অফিসারের কমপক্ষে ২০ বছরের যোগ্যতাসম্পন্ন চাকরি প্রয়োজন।

নির্দিষ্ট পরিস্থিতিতে ২০ বছর পূর্ণ হওয়ার আগে বাধ্যতামূলক অবসর নিলেও অন্তত ১৫ বছর চাকরি করা অফিসারদের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। লেট এন্ট্রেন্টদের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় দিয়ে পেনশনের সুযোগ দেওয়া হতে পারে।
আরও পড়ুন: BJP MLA Dilip Ghosh: তৃণমূল এখন নির্মূল: প্রতীক ফ্রিজ কাণ্ডে জোড়াফুলকে নিশানা দিলীপের
তবে মেজর ঋষভের প্রায় ১২ বছরের সার্ভিস (Major Rishabh Singh Sambyal) এই নির্ধারিত সময়সীমার নিচে। ফলে দেওয়া তথ্য অনুযায়ী, তিনি নিয়মিত মাসিক অবসরের পেনশনের যোগ্য নাও হতে পারেন।
তবে পেনশন না পেলেও অবসরের সময় অন্যান্য আর্থিক সুবিধা পাওয়ার সুযোগ থাকে। এর মধ্যে সার্ভিস বা রিটায়ারমেন্ট গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ডে জমা অর্থ, অব্যবহৃত ছুটির অর্থমূল্য এবং অন্যান্য টার্মিনাল বেনিফিট অন্তর্ভুক্ত হতে পারে।
সেনাবাহিনীতে প্রি-ম্যাচিওর রিটায়ারমেন্টের জন্য নির্দিষ্ট নিয়ম ও প্রক্রিয়া রয়েছে। আর্মি রুলস, ১৯৫৪ অনুযায়ী প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে অফিসাররা নির্ধারিত সময়ের আগেও অবসর নিতে পারেন।


