Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর উদ্বোধনী ম্যাচে জর্ডানের শক্তিশালী দল আল-হুসেইনের মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal Return)। প্রতিপক্ষের ঘরের মাঠে ২-২ গোলে ম্যাচ ড্র করলেও লাল-হলুদ ব্রিগেডের আক্রমণাত্মক ও দাপুটে ফুটবল মন জয় করে নিয়েছে ফুটবলপ্রেমীদের। বিদেশের মাটিতে এই লড়াইয়ের পর শুক্রবার ভোররাতে দোহার বিমান ধরে কলকাতা বিমানবন্দরে অবতরণ করেন লাল-হলুদ ফুটবলাররা। প্রায় ১০ ঘণ্টার দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রা সত্ত্বেও প্রায় ২০-২৫ জন সমর্থকের মধ্যরাতের উন্মাদনা ও ভালোবাসা দেখে ক্লান্তি ভুলে হাসিমুখে সাড়া দেন হাবাস ও এডমুন্ডরা।
অনুপস্থিত দুই বিদেশি তারকা (East Bengal Return)
দল কলকাতায় ফিরলেও তাঁদের সঙ্গে আপাতত আসেননি দুই গুরুত্বপূর্ণ বিদেশি ফুটবলার মহম্মদ রশিদ ও দানি রামিরেজ। ম্যাচ শেষে দানি ফিরে গিয়েছেন নিজের দেশ স্পেনে এবং রশিদ রওনা হয়েছেন প্যালেস্টাইনে তাঁর পৈতৃক ভিটেতে। ম্যাচটিতে ৯ মিনিটের মাথায় দানি রামিরেজের দারুণ গোল ও ৪০ মিনিটে আনোয়ার আলীর গোলে লাল-হলুদ ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল। যদিও দ্বিতীয়ার্ধে সমতায় ফেরে প্রতিপক্ষ দল।
দানি রামিরেজের বক্তব্য (East Bengal Return)
আল হুসেইনের বিরুদ্ধে ম্যাচের পর রামিরেজ সোজাসাপ্টা বললেন, “টিমের এখনও অনেক জায়গায় উন্নতির দরকার আছে। খেলা শেষ হতেই ড্রেসিংরুমে এসব নিয়ে আমরা আলোচনা করেছি। কিন্তু আল হুসেইনের বিপক্ষে সবাই যেভাবে খেলেছে, তার জন্য দলের প্রশংসা প্রাপ্য।” এবার কলকাতার ঘরের মাঠে, নিজেদের দর্শকদের সামনে, আল-শ্রোতার বিরুদ্ধে নামার আগে জর্ডনের এই ম্যাচটা ইস্টবেঙ্গলকে দারুণ আত্মবিশ্বাস দেবে—এটাই মনে করেন রামিরেজ। তিনি বললেন, “১৩ অক্টোবর কলকাতায় খেলতে নামছি, আর আমাদের পাশে থাকবে সমর্থকদের জোরালো সমর্থন। সেটা সঙ্গে নিয়ে আমরা জেতার লক্ষ্যেই মাঠে নামব।”
আরও পড়ুন: IFA President Resign: আইএফএ সভাপতি পদ থেকে ইস্তফা অজিত বন্দ্যোপাধ্যায়ের, নতুন সমীকরণের ইঙ্গিত?
রামিরেজের কথা শুনে বুঝে নিতে সময় লাগে না—জর্ডন ম্যাচ থেকে পাওয়া এক পয়েন্টকেই ইস্টবেঙ্গল আত্মবিশ্বাসের খোরাক বানাচ্ছে। এবার কলকাতায় আল-শ্রোতার বিরুদ্ধে পুরো তিনটা পয়েন্ট চাই তাদের।
পরবর্তী লক্ষ্য আইএফএ শিল্ড (East Bengal Return)
আম্মান সফর শেষ করে আপাতত দু’দিনের (শুক্রবার ও শনিবার) বিশ্রাম দেওয়া হয়েছে ইস্টবেঙ্গল ফুটবলারদের (East Bengal Return)। রবিবার থেকে আসন্ন আইএফএ শিল্ডের প্রস্তুতিতে মাঠে নামবে দল। দলের কর্তারা আশা করছেন, অনুশীলনের প্রথম দিনেই শহরে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন দানি রামিরেজ ও মহম্মদ রশিদ।



