Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata TMC Name) শিবিরের তৃণমূল পেল নতুন পরিচয়। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, ঋতব্রতপন্থী গোষ্ঠীর নাম হয়েছে ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’। একইসঙ্গে নির্বাচনী প্রতীক হিসেবে মিলেছে ‘খাম’। ফলে আসন্ন উপনির্বাচনে আর পুরনো ‘জোড়াফুল’ প্রতীক বা মূল তৃণমূল কংগ্রেসের নাম ব্যবহার করতে পারবে না এই শিবির।
নতুন নাম (Ritabrata TMC Name)
নতুন নাম ও প্রতীক পাওয়ার পর ইতিমধ্যেই (Ritabrata TMC Name) রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। এর আগে বিকল্প হিসেবে একাধিক নাম এবং প্রতীকের প্রস্তাব নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছিল ঋতব্রত শিবির। নামের তালিকায় ছিল ‘জাতীয়তাবাদী তৃণমূল কংগ্রেস’ এবং ‘গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস’। প্রতীকের ক্ষেত্রে পছন্দ জানানো হয়েছিল ‘খাম’, ‘টর্চ’ এবং ‘ব্ল্যাকবোর্ড’।
আরও পড়ুন: Mamata Banerjee Symbol: টিএমসি মানে ‘তৃণমূল মমতা কংগ্রেস’? কমিশনে আরও কী নাম পাঠাল কালীঘাট তৃণমূল?
শেষ পর্যন্ত ‘ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘খাম’ প্রতীকই বরাদ্দ হয়েছে বলে জানা গিয়েছে। ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়ক প্রসূন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলের বৈঠকে আলোচনা করে কমিশনের নির্দেশ অনুযায়ী বিকল্প নাম ও প্রতীক পাঠানো হয়েছিল। এবার সেই প্রস্তাবের ভিত্তিতেই নতুন পরিচয়ে ভোটের ময়দানে নামছে শিবির।
অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন কালীঘাট শিবির কোন নাম ও প্রতীক নিয়ে নির্বাচনে লড়বে, তা নিয়েও আগ্রহ রয়েছে। উপনির্বাচনের আগে দুই শিবিরের নতুন পরিচয় ঘিরে রাজনৈতিক লড়াই আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।


