Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অ্যাথলিটদের হোটেল ও অনুশীলনের সমস্যায় সরাসরি হস্তক্ষেপ করল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক (Asian Games BJP Govt)। অভিবাসন দপ্তরের সোফায় অ্যাথলিটদের রাত কাটানো এবং গভীর রাতে হোটেল পাওয়ার মতো ঘটনা সামনে আসার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। আয়োজকদের ব্যর্থতায় ভারতীয় ক্রীড়াবিদরা যাতে বিপদে না পড়েন, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।
জাপানে ভারতীয় প্রবাসী (Asian Games BJP Govt)
সমস্যা সমাধানে জাপানে বসবাসকারী প্রায় ২ হাজার ভারতীয় নাগরিকের সহায়তার আবেদন জানানো হয়েছে। আপাতত অ্যাথলিটদের বিশ্রামের জন্য ১৫টি বাড়ি প্রস্তুত রাখা হয়েছে। এশিয়ান গেমসের ওয়েলকাম সেন্টারে অ্যাথলিটদের রেজিস্ট্রেশন দ্রুত সম্পন্ন করতে আধিকারিক নিয়োগ করা হয়েছে। যদি সঙ্গে সঙ্গে হোটেল না মেলে, তবে ক্রীড়াবিদদের আপাতত ওই প্রবাসী ভারতীয়দের বাড়িতে থাকার ব্যবস্থা করা হবে।
আরও পড়ুন: Asian Games 2026: এশিয়ান গেমসে চরম অব্যবস্থা, ৫০ কিমি দূর থেকে যাতায়াতে বিভ্রান্ত ভারতীয় শুটাররা
বিশেষ সহায়তা (Asian Games BJP Govt)
অ্যাথলিটদের যাতায়াতে যাতে আয়োজকদের ওপর নির্ভর করতে না হয়, তার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক আলাদা বাস ভাড়া করেছে (Asian Games BJP Govt)। এছাড়া বিমানবন্দরে অভিবাসন প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে দু’জন শেফ দ্য মিশনকে সার্বক্ষণিক দায়িত্বে রাখা হয়েছে। আয়োজক শহরের পরিকাঠামোগত ঘাটতির কারণেই এই থাকার সংকট তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।



