Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ধনতেরাসের (Gold Price Dhanteras) আর মাত্র কয়েক দিন বাকি। তার আগেই কলকাতার বাজারে ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম। অক্টোবরের শেষ দিকে কিছুটা স্বস্তি মিললেও নভেম্বরের শুরুতেই দাম বাড়তে শুরু করেছে হলুদ ধাতুর। ফলে ধনতেরাসের আগে যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের পকেটে বাড়তি চাপ পড়তে পারে। এক নজরে দেখে নেওয়া যাক, আজ কলকাতার বাজারে ১৮, ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম কত।
১৮ ক্যারেট সোনার দাম (Gold Price Dhanteras)
আজ কলকাতায় ১৮ ক্যারেট (Gold Price Dhanteras) সোনার প্রতি গ্রামের দাম ১০,৪৭৩ টাকা। অর্থাৎ ১০ গ্রাম কিনতে খরচ হবে ১,০৪,৭৩০ টাকা। ১০০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১০,৪৭,৩০০ টাকা। গত দিনের তুলনায় ১০ গ্রামে দাম বেড়েছে প্রায় ২৫০ টাকা।
২২ ক্যারেট সোনার দাম (Gold Price Dhanteras)
গয়না তৈরির ক্ষেত্রে বহুল ব্যবহৃত ২২ ক্যারেট (Gold Price Dhanteras) সোনার দামও বেড়েছে। আজ প্রতি গ্রামের দর ১২,৮০০ টাকা। সেই হিসাবে ১০ গ্রামের দাম ১,২৮,০০০ টাকা এবং ১০০ গ্রামের দাম ১২,৮০,০০০ টাকা। একদিনের ব্যবধানে ১০ গ্রামে দাম বেড়েছে প্রায় ২৫০ টাকা।
২৪ ক্যারেট সোনার দাম
খাঁটি সোনার প্রতি গ্রামের দাম আজ ১৩,৯৬৪ টাকা। ১০ গ্রাম কিনতে খরচ পড়বে ১,৩৯,৬৪০ টাকা। ১০০ গ্রামের দাম ১৩,৯৬,৪০০ টাকা। গতকালের তুলনায় প্রতি গ্রামে ২৭ টাকা বেড়েছে দাম।
কী অবস্থা রুপোর?
সোনার দাম বাড়লেও আপাতত রুপোর বাজারে তেমন কোনও পরিবর্তন নেই। আজ কলকাতায় এক গ্রাম রুপোর দাম ২০০ টাকা। সেই হিসাবে এক কেজি রুপো কিনতে খরচ হবে ২ লক্ষ টাকা।
আরও পড়ুন: Naihati Boro Maa Puja: ভিআইপি নন, সকলের জন্য একই নিয়ম! নৈহাটির বড়মার পুজোয় এবার বিশেষ ব্যবস্থা
তবে গয়না কেনার আগে কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। সোনার গয়না কেনার সময় অবশ্যই BIS হলমার্ক এবং HUID নম্বর যাচাই করে নিন। মনে রাখবেন, এখানে উল্লেখিত দাম মূল সোনার দর। এর সঙ্গে মেকিং চার্জ এবং ৩ শতাংশ জিএসটি যুক্ত হলে চূড়ান্ত দাম আরও বাড়বে।


