Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিধায়কের নাম করে কেউ টাকা (BJP MLA Manab Guha) চাইলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না, ল্যাম্পোস্টে বেঁধে পেটানোর নিদান দিলেন। তোলাবাজি বন্ধ করতে এমনই কড়া বার্তা দিলেন পূর্ব বর্ধমানের মেমারির বিজেপি বিধায়ক মানব গুহ। সম্প্রতি একটি কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি দলীয় কর্মী-সমর্থকদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন, তাঁর নাম ব্যবহার করে কেউ টাকা চাইতে এলে বিষয়টি যেন সঙ্গে সঙ্গে তাঁকে জানানো হয়।
তোলাবাজি বন্ধের আদেশ (BJP MLA Manab Guha)
মানব গুহের বক্তব্য, ভোটের আগে এবং (BJP MLA Manab Guha) ভোটের পরেও তিনি বারবার তোলাবাজি বন্ধ করার কথা বলেছেন। তাঁর দাবি, এরপরও কিছু ব্যক্তি বিধায়কের নাম ব্যবহার করে সাধারণ মানুষ বা ব্যবসায়ীদের কাছ থেকে টাকা চাওয়ার চেষ্টা করছেন। এমন ঘটনা সামনে এলে অভিযুক্ত ব্যক্তিকে আটকে রেখে তাঁকে খবর দেওয়ার পরামর্শ দেন তিনি। নিজের বক্তব্যে অভিযুক্তকে শাস্তি দেওয়ার বিষয়ে কড়া ভাষাও ব্যবহার করেন বিধায়ক।
তোলাবাজির রাজনীতি বন্ধ করার পাশাপাশি পুরনো রাজনৈতিক সংস্কৃতি বদলের কথাও বলেন মানব গুহ। তাঁর অভিযোগ, দীর্ঘ সময় ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের একাংশ ক্ষমতাকে ব্যক্তিগত প্রভাব বিস্তারের কাজে ব্যবহার করেছেন। সেই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তোলাবাজির অভিযোগ অবশ্য শুধু মেমারিতেই সীমাবদ্ধ নয়। সাম্প্রতিক সময়ে উত্তর দমদম এলাকাতেও বিজেপির এক নেতার বিরুদ্ধে টাকা দাবি এবং দোকান বন্ধ করে দেওয়ার হুমকির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় অভিযোগ দায়েরের কথাও সামনে আসে। যদিও অভিযুক্ত পক্ষ অভিযোগের ভিন্ন ব্যাখ্যা দিয়েছিল।


