Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: তামান্না কাণ্ডের তদন্তে ফের ঘটনাস্থলে নেমেছে পুলিশ। তদন্তের স্বার্থে আধিকারিকরা গোটা এলাকা ড্রোন ক্যামেরার সাহায্যে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছেন (Tamanna Case)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যে রাস্তা দিয়ে অভিযুক্তরা মিছিল করতে করতে বোমাবাজি করেছিল এবং যেখানে তামান্নার নিথর দেহ উদ্ধার হয়েছিল, সেই এলাকা নতুন করে পর্যবেক্ষণ করা হচ্ছে। ঘটনাস্থলের বিভিন্ন দিক থেকে ভিডিও ও ছবি সংগ্রহ করে তদন্তের গুরুত্বপূর্ণ তথ্য মিলিয়ে দেখা হচ্ছে।

ড্রোনে খতিয়ে দেখা (Tamanna Case)
উল্লেখ্য, তামান্নার মায়ের দাবি মেনে এই মামলায় স্পেশাল পাবলিক প্রসিকিউটর পরিবর্তন করেছে রাজ্য সরকার (Tamanna Case)। নতুন পি পি হয়েছেন বিভাষ চট্টোপাধ্যায়। গত শনিবার তামান্নার বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এছাড়াও পুলিশকে নির্দেশ দেন তামান্নার বাড়ি সংলগ্ন এলাকা এবং যে পথ দিয়ে দুষ্কৃতীরা মিছিল করে তামান্নার বাড়িতে গিয়েছিল সেই পথের ড্রোন ক্যামেরায় তোলা ছবি সংগ্রহ করতে। সেই নির্দেশ মেনে আজ ছবি সংগ্রহ করা হয়। পুলিশ প্রশাসন ও বর্তমান রাজ্য সরকারের ভূমিকায় খুশি তামান্নার মা।
তামান্নার মা বক্তব্য (Tamanna Case)
“প্রথমেই আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পরেই যে মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী পুলিশ কাজ একদম ঠিকঠাকভাবে সঠিকভাবে কাজ করছে। আমি সিএম এর কাছে দাবি করেছিলাম যে পিপি চেঞ্জ করতে হবে। পিপি চেঞ্জ করেছেন। এই পিপি আমার বাড়ি এসেছিলেন এবং তার নির্দেশ অনুযায়ী আজও পুলিশ এসেছে। আজও যে যা কিছু তদন্ত করার এবং যেমন মানে খুটিয়ে যত রকমের যা কিছুভাবে তদন্ত করার আছে, সমস্ত কিছু পুলিশ করছেন। তো এটাই বলছি।”

আরও পড়ুন : Taratala Compensation: মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর
এই তদন্তে তিনি কি খুশি
“আমি এখন পর্যন্ত তদন্ত যা চলছে তো সেগুলো ঠিকঠাক মনে হচ্ছে। তারপর দেখা যাক আবার আগামীতে কী হয়। পিপির ওপর ভরসা রেখেই ওই পিপিকে আমরা চেয়েছিলাম। ভরসা আছে তার জন্যই পিপিকে চেয়েছিলাম। এবার যা হবে কোর্টে হবে, দেখা যাবে। দেখা যাক। একদম নাম আছে। নাম আছে বাট পরে সেগুলো তদন্ত সহকারে তদন্তর মধ্যে উঠে আসতে পারে। এখন বলা যাবে না। নাম আছে।”



