Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুর্শিদাবাদের রেজিনগর উপনির্বাচন (Rejinagar Tmc Candidate) ঘিরে ফের নাটকীয় মোড়। কয়েক ঘণ্টার ব্যবধানে নিজের সিদ্ধান্ত বদলে ভোটের ময়দানে থাকার কথা জানালেন মমতাপন্থী তৃণমূল প্রার্থী রবিউল আলম চৌধুরী। সকালে মনোনয়ন প্রত্যাহারের কথা ঘোষণা করলেও পরে তিনি জানান, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার পর সেই সিদ্ধান্ত বদলেছেন।
কেন মনোনয়ন প্রত্যাহারের সিদ্ধান্ত? (Rejinagar Tmc Candidate)
শনিবার সকালে রবিউল (Rejinagar Tmc Candidate) দাবি করেছিলেন, তৃণমূলের প্রতীক পরিবর্তনের পর থেকেই দলের কর্মীদের নানা ধরনের চাপের মুখে পড়তে হচ্ছে। পুলিশ ও প্রশাসনের হয়রানি এবং কর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারের অভিযোগও তুলেছিলেন তিনি। কর্মীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানিয়েছিলেন রবিউল।
দলনেত্রীর নির্দেশে চলবে লড়াই (Rejinagar Tmc Candidate)
তবে দুপুরের পর পরিস্থিতি বদলে যায়। রবিউলের বক্তব্য অনুযায়ী, দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয় তাঁর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পরই প্রার্থিপদ বহাল রাখার সিদ্ধান্ত নেন তিনি। রবিউলের কথায়, তিনি মমতার নেতৃত্বাধীন দল করেন, তাই দলনেত্রীর নির্দেশ মেনেই নির্বাচনে লড়াই চালিয়ে যাবেন।
আরও পড়ুন: BJP MLA Manab Guha: তোলাবাজির শাস্তি ‘ল্যাম্পপোস্টে বেঁধে মার’, বিজেপি বিধায়কের নয়া নিদান!
নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী সঞ্চিতা প্রধান দে-র মনোনয়ন প্রত্যাহারের পর রেজিনগরেও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে রবিউলের সিদ্ধান্ত বদলে আপাতত রেজিনগরের নির্বাচনী লড়াইয়ে নতুন মাত্রা যোগ হয়েছে। এখন তাঁর প্রচার ও পরবর্তী রাজনৈতিক সমীকরণ কোন দিকে যায়, সেদিকেই নজর।


