Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রাশিয়ার কাছ থেকে ভারতের অপরিশোধিত (Crude Oil) তেল কেনা নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। মার্কিন যুক্তরাষ্ট্রে পাস হওয়া রাশিয়া-সংক্রান্ত নিষেধাজ্ঞার আইনে রাশিয়ার তেল ও গ্যাসের বড় ক্রেতা দেশগুলির পণ্যের উপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানোর ক্ষমতা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া হয়েছে। ১৮ সেপ্টেম্বর ট্রাম্প সেই আইনে সইও করেছেন। ফলে ভারতের মতো রুশ জ্বালানির বড় ক্রেতা দেশের উপর এর প্রভাব নিয়ে প্রশ্ন উঠছে।
৮৮ শতাংশের বেশি আমদানি (Crude Oil)
ভারতের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ দেশের (Crude Oil) অপরিশোধিত তেলের চাহিদার ৮৮ শতাংশের বেশি আমদানির মাধ্যমে পূরণ হয়। সাম্প্রতিক সময়ে রাশিয়া ভারতের অন্যতম প্রধান তেল সরবরাহকারী হয়ে উঠেছে। ফলে রাশিয়া থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে কমলে বিকল্প দেশ থেকে বেশি দামে অপরিশোধিত তেল কিনতে হতে পারে।
আরও পড়ুন: Rejinagar By Election 2026: রেজিনগর থেকেও মনোনয়ন প্রত্যাহার, উপনির্বাচনে প্রার্থীহীন মমতা শিবির
বিশ্ববাজারে ক্রুডের দাম, ডলারের সঙ্গে টাকার বিনিময়মূল্য এবং আমদানির খরচ-এই সবকিছুর উপর দেশের জ্বালানির দামের চাপ নির্ভর করে। তাই রাশিয়ার সস্তা তেলের জায়গায় তুলনামূলক বেশি দামের সরবরাহ এলে পেট্রোল-ডিজেলের দামের উপরও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। তবে এখনই দেশে জ্বালানির দাম কতটা বাড়বে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।


