Last Updated on [modified_date_only] by Aditi Singha

কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার:শর্বরী ওয়াঘের সঙ্গে সম্পর্ক ভাঙার গুঞ্জন এখনও থামেনি। তার মধ্যেই নতুন করে চর্চায় অভিনেতা সানি কৌশলের (Sunny Kaushal)ব্যক্তিগত জীবন। এ বার ভিকি কৌশলের ভাইয়ের সঙ্গে নাম জড়িয়েছে বৌদি ক্যাটরিনা কইফের বোন ইজাবেল কইফের। যদিও দু’জনের কেউই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে সমাজমাধ্যমের কিছু পোস্ট ঘিরেই শুরু হয়েছে নতুন জল্পনা।
তুরস্কে ছুটির মুহূর্ত (Sunny Kaushal)
সম্প্রতি তুরস্ক সফরের ছবি অনুরাগীদের নজরে এসেছে। সানি এবং ইজাবেল আলাদা সময়ে নিজেদের ছুটির মুহূর্তের ছবি পোস্ট করলেও, দু’জনের ছবির জায়গা, পটভূমি এবং কিছু মুহূর্তের মধ্যে মিল খুঁজে পেয়েছেন নেটাগরিকদের একাংশ। সেখান থেকেই তাঁদের একসঙ্গে তুরস্কে বেড়াতে যাওয়ার জল্পনা ছড়ায়। ১৮ সেপ্টেম্বর তুরস্ক সফরের কয়েকটি ছবি ভাগ করে নিয়েছিলেন সানি। সেই পোস্টে ইজাবেলর একটি মন্তব্যও নজর কেড়েছে। বইয়ের প্রসঙ্গ টেনে মজার ছলে তিনি সানিকে লিখেছিলেন, “ইউ আর ওয়েলকাম ফর দ্য বেস্ট বুক রেকমেন্ডেশন এভার।” এই ছোট্ট মন্তব্যও অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। তবে বিষয়টি নিয়ে এখনও নিশ্চিত কোনও তথ্য নেই। সানি বা ইজাবেল কেউই জানাননি যে তাঁরা সম্পর্কে রয়েছেন বা একসঙ্গে তুরস্ক সফরে গিয়েছিলেন। ফলে আপাতত সবটাই অনুরাগীদের অনুমান ও সমাজমাধ্যমের আলোচনার মধ্যেই সীমাবদ্ধ।
আরও পড়ুন: Thailand: ২৭ কোটি টাকার কেলেঙ্কারি, সঙ্গিনী-সহ ভিক্ষু গ্রেফতার
সানি-শর্বরীর বিচ্ছেদ গুঞ্জন (Sunny Kaushal)
অন্য দিকে, সানি ও শর্বরীর সম্পর্ক নিয়েও গত কয়েক মাস ধরে বিচ্ছেদের গুঞ্জন রয়েছে। ‘দ্য ফরগটেন আর্মি-আজাদি কে লিয়ে’-এর সময় তাঁদের ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল বলে জানা যায়। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর ২০২৫ সালে তাঁদের বিচ্ছেদ হয়েছে বলে খবর ছড়ালেও, দু’জনের কেউই এ বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি। সানির ব্যক্তিগত জীবন নিয়ে নতুন জল্পনা যতই বাড়ুক, ইজাবেলের সঙ্গে তাঁর সম্পর্কের সত্যতা এখনই নিশ্চিত নয়। তাই আপাতত অনুরাগীদের চোখ থাকবে তাঁদের পরবর্তী সমাজমিডিয়া পোস্টের দিকেই।



