Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: আইআইটি বম্বের ক্যাম্পাসে (ChatGPT) ফের এক পড়ুয়ার মৃত্যুকে ঘিরে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়েছে। পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়ার দেহ শুক্রবার সন্ধ্যায় হস্টেলের ঘর থেকে উদ্ধার হয়। তার কয়েক ঘণ্টা আগেই পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে ChatGPT-এর সাহায্যে উত্তর লেখার অভিযোগে তিনি নজরে এসেছিলেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
কেরিয়ারের ভয় নাকি অন্য কোনো কারণ? (ChatGPT)
আইআইটি বম্বের তরফে প্রকাশিত বিবৃতিতে (ChatGPT) জানানো হয়েছে, পরীক্ষার সময় ওই পড়ুয়া মোবাইলে ChatGPT খুলে প্রশ্নপত্র আপলোড করেছিলেন এবং সেখান থেকে উত্তর নিয়ে লিখছিলেন বলে অভিযোগ। দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক বিষয়টি লক্ষ্য করার পর বিভাগীয় প্রধান তাঁর সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষের দাবি, সেই আলোচনায় তাঁকে আশ্বস্ত করা হয়েছিল যে এই ঘটনার জন্য তাঁর কেরিয়ারে কোনও প্রভাব পড়বে না এবং তাঁর বিরুদ্ধে কোনও শাস্তিমূলক পদক্ষেপও নেওয়া হয়নি। এর পর হস্টেলের ঘরে ফিরে যান ওই পড়ুয়া। সন্ধ্যায় সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। ঠিক কী কারণে এমন চরম সিদ্ধান্ত নিলেন তিনি, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Thailand: ২৭ কোটি টাকার কেলেঙ্কারি, সঙ্গিনী-সহ ভিক্ষু গ্রেফতার
ক্যাম্পাস জুড়ে বিক্ষোভ
মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ক্যাম্পাসে জড়ো হন একাধিক পড়ুয়া। শুরু হয় বিক্ষোভ। তাঁদের প্রশ্ন, আইআইটি বম্বের মতো প্রতিষ্ঠানে বার বার এমন ঘটনা কেন ঘটছে? পড়ুয়াদের অভিযোগ, বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের আরও স্বচ্ছতা এবং জবাবদিহি প্রয়োজন। এক বিক্ষোভকারী পড়ুয়ার দাবি, চলতি বছরে ক্যাম্পাসে একাধিক আত্মহত্যার ঘটনা ঘটেছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে পর পর এমন ঘটনা ঘটায় উদ্বেগ আরও বেড়েছে বলে জানান তিনি। ঘটনাস্থলে পৌঁছয় পুলিশও। তবে পরীক্ষায় ChatGPT ব্যবহারের অভিযোগ এবং পড়ুয়ার মৃত্যুর মধ্যে সরাসরি কোনও সম্পর্ক ছিল কি না, তা এখনও তদন্তের বিষয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই কঠিন সময়ে মৃত পড়ুয়ার পরিবার ও বন্ধুদের পাশে থাকার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


