Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: মুম্বইয়ে গণেশ পুজোর অনুষ্ঠানে (Salman Khan) গিয়ে ফের চর্চায় বলিউড অভিনেতা সলমন খান। মহারাষ্ট্রের মন্ত্রী ও বিজেপি নেতা আশিস শেলারের বাড়িতে আয়োজিত গণেশ পুজোয় আমন্ত্রিত ছিলেন অভিনেতা। তাঁকে দেখতে সেখানে বিপুল সংখ্যক অনুরাগীর ভিড় জমে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে সলমনের গাড়ি বের করার জন্যও কার্যত জায়গা পাওয়া যাচ্ছিল না।
ভিড়ের মধ্যেই বিপত্তি (Salman Khan)
এই ভিড়ের মধ্যেই ঘটে (Salman Khan) বিপত্তি। সামনে দাঁড়িয়ে থাকা এক অনুরাগীর পায়ের উপর দিয়ে গাড়ির চাকা উঠে যায় বলে জানা গিয়েছে। ঘটনাটি বুঝতে পেরে নিরাপত্তারক্ষীরা গাড়ি পিছনে নেওয়ার চেষ্টা করেন। কোনওভাবে ওই ব্যক্তি নিজের পা সরিয়ে নিতে সক্ষম হন। গোটা ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: Rejinagar Tmc Candidate: রেজিনগরে মমতাপন্থী প্রার্থীর ইউটার্ন! ভোটের ময়দানে লড়াইয়ের সিদ্ধান্ত
চালককে ধমক
ভিডিওতে দেখা যায়, সেই সময় গাড়ির ভিতরে চালকের পাশের আসনে ছিলেন সলমন। অনুরাগীর পায়ে গাড়ির চাকা উঠে যাওয়ার বিষয়টি জানতে পেরে তিনি চালকের সঙ্গে কথা বলতে শুরু করেন। কথাবার্তার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সলমনকে চালককে কড়া ভাবে কিছু বলতে এবং ধমক দিতে দেখা যায়। পরে তিনি গাড়ি থেকেও নেমে আসেন।


