Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতা ফুটবল লিগের ট্রফি ঘরে তোলার পর মোহনবাগান এবার মনোযোগ দিচ্ছে আইএফএ শিল্ডের দিকে (Mohun Bagan IFA Sheild)। গতবার চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলকে হারিয়ে এই শিরোপা জিতেছিল সবুজ-মেরুন ব্রিগেড। এবারও ট্রফি ধরে রেখে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তাদের সামনে। সেই লক্ষ্যেই কোচ প্যানাজিওটিস দিলমপেরিসের তত্ত্বাবধানে রবিবার থেকে জোরকদমে অনুশীলন শুরু করে দিয়েছে পুরো দল। ডুরান্ড কাপে ব্যর্থতার পর এই প্রতিযোগিতায় নিজেদের প্রমাণ করতে মরিয়া মোহনবাগান ফুটবলাররা।
বিদেশিদের যোগদান (Mohun Bagan IFA Sheild)
কলকাতা লিগে বিদেশি ফুটবলার খেলানোর নিয়ম না থাকলেও আইএফএ শিল্ডে সেই বিধিনিষেধ থাকছে না। ফলে জেমি ম্যাকলারেনদের মতো বিদেশি তারকাদের উপস্থিতিতে দলের শক্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। রবিবার ক্লাবের অনুশীলনে ম্যাকলারেন সহ প্রায় সমস্ত বিদেশিকেই পুরোদমে ঘাম ঝরাতে দেখা যায়, যদিও সমীর জেলকোভিচ অনুশীলনে নামেননি।
প্রথম ম্যাচের সূচি (Mohun Bagan IFA Sheild)
আগামী ২৩ সেপ্টেম্বর শিল্ডের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সবুজ-মেরুনের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান। গ্রুপে তারা ছাড়াও রয়েছে শক্তিশালী নর্থ-ইস্ট ইউনাইটেড। তবে অফিস সংক্রান্ত ম্যাচের ব্যস্ততার কারণে শুরু থেকে সম্ভবত সায়ন বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যাবে না।
আরও পড়ুন: Suchika Tariyal: লড়াই জিতেও থমকে গেল স্বপ্ন, সূচিকার কপালে কী ছিল?
আইএফএর পরিকল্পনা (Mohun Bagan IFA Sheild)
আসন্ন ব্রাজিল ম্যাচের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গন আপাতত পাওয়া সম্ভব নয়। তাই ম্যাচের স্থান নির্বাচনে কিছুটা নমনীয় পথ বেছে নিয়েছে আইএফএ (Mohun Bagan IFA Sheild)। প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, কলকাতার তিন প্রধান ক্লাব—মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান—তাদের গ্রুপ লিগের ম্যাচগুলি খেলবে নিজেদের হোম গ্রাউন্ডেই। এছাড়া বারাসত স্টেডিয়াম এবং কিশোরভারতী স্টেডিয়ামকেও ম্যাচ আয়োজনের বিকল্প ভেন্যু হিসেবে প্রস্তুত রাখছে আইএফএ।



