Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: সিনেমা দেখতে গিয়ে কলকাতার অভিজাত শপিং মলে চরম হেনস্তার শিকার চিকিৎসক দম্পতি। দক্ষিণ কলকাতার কসবা এলাকার অ্যাক্রোপলিস মলের (Acropolis Mall) প্রেক্ষাগৃহে মদ্যপ অবস্থায় থাকা ছ’জন যুবক তাঁদের লক্ষ্য করে কুৎসিত গালাগাল ও অশালীন আচরণ করে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত ৬ যুবককেই গ্রেফতার করে কসবা থানার পুলিশ (Kasba Police)।
চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ (Acropolis Mall)
পুলিশ সূত্রে খবর, গত রবিবার সন্ধ্যায় বাঁশদ্রোণীর বাসিন্দা ওই চিকিৎসক দম্পতি (Doctor Couple) অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন। অভিযোগ, হলের ভেতরেই মদ্যপ অবস্থায় থাকা কয়েকজন যুবক মহিলা চিকিৎসককে লক্ষ্য করে ক্রমাগত কুমন্তব্য ও অশালীন অঙ্গভঙ্গি করতে থাকে। এর প্রতিবাদ করলেই পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। বচসা চলাকালীন সিনেমা হলের ভিতর থেকে অভিযুক্ত যুবকদের বান্ধবীরাও বাইরে বেরিয়ে আসেন। অভিযোগ, পরিস্থিতি ধামাচাপা দিতে এবং নিজেদের বাঁচাতে পাল্টা চিকিৎসক দম্পতির বিরুদ্ধে শ্লীলতাহানির মিথ্যা অভিযোগ তোলেন ওই মহিলারা।
আরও পড়ুন:Bagbazar Gaudiya Math: হেরিটেজ ট্যুরিস্ট সার্কিটে বাগবাজার গৌড়ীয় মঠ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
খবর পেয়ে প্রেক্ষাগৃহের (Acropolis Mall) নিরাপত্তারক্ষীরা আসেন এবং কসবা থানায় খবর দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশ এসে পৌঁছানোর পরও অভিযুক্তদের তাণ্ডব থামেনি; পুলিশকর্মীদের সামনেই দম্পতিকে লক্ষ্য করে গালিগালাজ করা হতে থাকে।
অবশেষে কসবা থানার পুলিশ অভিযুক্ত ৬ যুবক, আনন্দ কুমার, সুরেশ কুমার, অরব কুমার, সৃজন দরবার, মনোজ রায় এবং অরিন্দম ঘোষকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে পুলিশ।
রবিবার সন্ধ্যায় অ্যাক্রোপলিস মলের (Acropolis Mall) মতো একটি অভিজাত ও নিরাপত্তার বলয়ে মোড়া জায়গায় কীভাবে মদ্যপ যুবকেরা এমন তাণ্ডব চালানোর সাহস পেল, তা নিয়ে মল কর্তৃপক্ষের নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারি ঘিরে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।


