Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: গত মরসুমে এফএসডিএল দায়িত্ব থেকে সরে যাওয়ার পর সম্প্রচার সংক্রান্ত বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয়েছিল ভারতীয় ফুটবল ফেডারেশনকে (ISL Telecast)। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর দ্বারস্থ হতে হয় এবং বাধ্য হয়ে টুর্নামেন্ট আয়োজন করতে হয়েছিল সিঙ্গল-লেগ বিন্যাসে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ফেডারেশন ও ক্লাবজোটের যৌথ পরিচালন মডেলে শুরু হতে চলেছে ইন্ডিয়ান সুপার লিগ। প্রতিযোগিতাটিকে পেশাদার ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ইতোমধ্যেই নিয়োগ করা হয়েছে নতুন সিইও।
১০ অক্টোবর থেকে শুরু (ISL Telecast)
আগামী ১০ অক্টোবর থেকে পর্দা উঠছে আইএসএলের নতুন মরসুমের। আগামী বছরের মে মাস পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। গতবারের মতো কাটছাঁট করে নয়, এবার ঐতিহ্যবাহী ‘হোম-অ্যাওয়ে’ বিন্যাসেই ম্যাচগুলি অনুষ্ঠিত হবে। ১৩টি দলের অংশগ্রহণে মোট ১৬৩টি ম্যাচ আয়োজিত হবে। লিগ পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলকে ‘আইএসএল শিল্ড’ বিজয়ী ঘোষণা করা হবে এবং সেরা ৬টি দল প্লে-অফের যোগ্যতা অর্জন করে ‘আইএসএল কাপ’-এর জন্য লড়াই করবে।
অর্থ দিতে ব্যর্থ ডায়মন্ড হারবার (ISL Telecast)
প্রাথমিকভাবে ১৪টি দলকে নিয়ে লিগ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ মুহূর্তে আর্থিক বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হওয়ায় বাদ পড়েছে কলকাতার ডায়মন্ড হারবার এফসি। এআইএফএফ সাফ জানিয়ে দিয়েছে, এই দলের জন্য অবনমনের নিয়মে কোন ছাড় দেওয়া হবে না। নিয়ম অনুযায়ী তাদের লিগ তালিকার সর্বনিম্ন স্থানে রাখা হচ্ছে, যার ফলে তারা সরাসরি দ্বিতীয় ডিভিশনে অবনমিত হবে এবং এই মরশুমের অবনমন প্রক্রিয়া এখানেই সম্পন্ন হবে।
আরও পড়ুন: Footballer Death: বাইক দুর্ঘটনায় প্রয়াত কলকাতা লিগের ফুটবলার, শোকের ছায়া ফুটবল মহলে
দেখা যাবে সরাসরি সম্প্রচার (ISL Telecast)
ভক্তরা যেন অনায়াসেই প্রতিটি ম্যাচ উপভোগ করতে পারেন, তার জন্য সম্প্রচার ব্যবস্থার বিশেষ আধুনিকীকরণ করা হয়েছে (ISL Telecast)। সাধারণ টেলিভিশনের পাশাপাশি আইএসএলের অফিশিয়াল ইউটিউব চ্যানেলেও ম্যাচগুলি সরাসরি সম্প্রচার করা হবে। এছাড়া স্পোর্টস চ্যানেল ‘জি স্পোর্টস’-এও লিগের সমস্ত রোমাঞ্চকর ম্যাচ দেখার সুযোগ পাবেন ফুটবলপ্রেমীরা।



