Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর (Heavy Rainfall) নিম্নচাপে পরিণত হয়েছে নিম্নচাপ। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ পশ্চিম-মধ্য এবং সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর অবস্থান করছে এই গভীর নিম্নচাপ। গত ছয় ঘণ্টায় ঘণ্টায় প্রায় ১২ কিলোমিটার গতিবেগে পশ্চিম দিকে এগিয়েছে সেটি।
কোথায় অবস্থান? (Heavy Rainfall)
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার ভোর (Heavy Rainfall) সাড়ে পাঁচটা নাগাদ গভীর নিম্নচাপের অবস্থান ছিল অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তনমের প্রায় ৭০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ওড়িশার গোপালপুর থেকে প্রায় ১৫০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে প্রায় ২৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে সিস্টেমটি।

কোন দিকে এগোবে? (Heavy Rainfall)
অন্যদিকে, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম থেকে এর দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার পূর্ব-উত্তর-পূর্বে।
আগামী কয়েক ঘণ্টায় পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে এগোবে গভীর নিম্নচাপ। এরপর উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের মধ্যবর্তী এলাকায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট, কলিঙ্গপত্তনমের কাছাকাছি দিয়ে বুধবার রাতের মধ্যেই উপকূল অতিক্রম করতে পারে এই গভীর নিম্নচাপ। তবে উপকূল অতিক্রমের সময়ও এটি Deep Depression অর্থাৎ গভীর নিম্নচাপ হিসেবেই থাকার সম্ভাবনা।
আরও পড়ুন: Emperor vs Sarat Chandra: পুজোয় সৃজিতের ছবিতে বড় চমক, কোন ভূমিকায় দেখা যাবে কৌশানীকে?
অর্থাৎ, বুধবার রাতেই অন্ধ্রপ্রদেশ-ওড়িশা উপকূলে এর প্রভাব সবচেয়ে বেশি দেখা যেতে পারে।


