Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: কলকাতায় ভারত বনাম ব্রাজিল ম্যাচের উত্তেজনার পর এবার ফুটবলপ্রেমীদের নজর ভারত-উরুগুয়ে ম্যাচের দিকে (India vs Uruguay Match Ticket)। এক মাস আগেই ব্রাজিল ম্যাচের টিকিট বিক্রি শুরু করেছিল এআইএফএফ। তারপর থেকেই সমর্থকদের মনে প্রশ্ন ছিল, উরুগুয়ে ম্যাচের টিকিট কবে থেকে পাওয়া যাবে। অবশেষে সমর্থকদের সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটেছে। আগামী ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যা ৭টা থেকে অনুষ্ঠিত হতে চলা এই হাইভোল্টেজ ম্যাচের টিকিট বিক্রি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে।
কোথা থেকে কাটা যাবে টিকিট? (India vs Uruguay Match Ticket)
ব্রাজিল ম্যাচের মতোই এই ম্যাচের টিকিটও পাওয়া যাচ্ছে ‘District by Zomato’ অ্যাপের মাধ্যমে। সমর্থকরা ঘরে বসেই অ্যাপে গিয়ে নিজেদের পছন্দের ব্লকের টিকিট কেটে নিতে পারবেন।
টিকিটের সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য (India vs Uruguay Match Ticket)
ব্রাজিল ম্যাচের তুলনায় উরুগুয়ে ম্যাচের টিকিটের দামে বেশ কিছুটা ছাড় দেওয়া হয়েছে। এবার টিকিটের সর্বনিম্ন মূল্য নির্ধারণ করা হয়েছে ৭৪৯ টাকা, যা ব্রাজিল ম্যাচে ছিল ৯৯৯ টাকা। স্বাভাবিকভাবেই এই ৭৪৯ টাকার টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। এর সঙ্গে যুক্ত হবে ১৮ শতাংশ জিএসটি (GST)।
অন্যদিকে, ভিআইপি (VIP) বক্সে বসে খেলা দেখার জন্য টিকিটের সর্বোচ্চ মূল্য রাখা হয়েছে ৯,৯৯৯ টাকা। ব্রাজিল ম্যাচে ভিআইপি টিকিটের দাম যেখানে ছিল ১৫ হাজার টাকা, সেখানে এবার এক ধাক্কায় পাঁচ হাজার টাকা কমানো হয়েছে।
বিভিন্ন ব্লকের টিকিটের বিস্তারিত তালিকা (India vs Uruguay Match Ticket)
মাঠের দূরত্ব, ভিউ ও ব্লকের ক্যাটাগরি অনুযায়ী টিকিটের দাম নির্ধারণ করা হয়েছে।
- ৭৪৯ টাকা: D1 Silver, B1 Silver
- ৯৯৯ টাকা: B1 Gold, D1 Gold, C1 Right Silver, C1 Left Silver
- ১২৯৯ টাকা: D3, B3
- ১৩০০ টাকা: C1 Left Gold
- ১৩৯৯ টাকা: A1 Left Silver, C1 Right Gold, A1 Right Silver, C1 Middle
- ১৪৯৯ টাকা: B2, D2, A3 Right, A3 Left
- ১৬৯৯ টাকা: C3 Right, C3 Left, A1 Left Gold, A1 Right Gold, C3 Middle
- ১৯৯৯ টাকা: C2 Left, C2 Right, C2 Middle
- ২৪৯৯ টাকা: A2 Left, A2 Right
- ৪৯৯৯ টাকা (VIP): VIP Right, VIP Left
- ৭৪৯৯ টাকা (VVIP): VVIP Left, VVIP Right
- ৯৯৯৯ টাকা (VVIP Premium): VVIP Middle
আরও পড়ুন: CSK: অপারেশনে বিস্ফোরক তথ্য, ফের গড়াপেটা সিএসকে-র অন্দরে!
দাম কমানোর পিছনের সম্ভাব্য কারণ (India vs Uruguay Match Ticket)
উরুগুয়ে ম্যাচের টিকিটের দাম কমানোর বিষয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি (India vs Uruguay Match Ticket)। তবে ওয়াকিবহাল মহলের মতে, ব্রাজিল ম্যাচের টিকিটের আশানুরূপ চাহিদা না থাকায় এবং গ্যালারি ভরানোর লক্ষ্যেই ফেডারেশন এবার উরুগুয়ে ম্যাচের টিকিটের দাম কিছুটা কমানোর সিদ্ধান্ত নিয়েছে।



