Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: খাবারের থালায় কেন্নো, আরশোলা ও পোকামাকড়! বারবার উঠেছে এই অভিযোগ। হস্টেলের নিম্নমানের খাবার থেকে শুরু করে পানীয় জল, স্যানিটেশন কিংবা নিরাপত্তা নিয়ে বিশ্বভারতীর (Visva-Bharati) পাঠভবনের পড়ুয়া ও অভিভাবকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে কর্তৃপক্ষকে। এবার পদক্ষেপ। রান্নাঘরে বসতে চলেছে সিসিটিভি।
অভিভাবকদের সঙ্গে দীর্ঘ আলোচনা (Visva-Bharati)
সোমবার বিকেলে পাঠভবনের উপনন্দ কুঠিরে দীর্ঘ আলোচনা হয় অভিভাবকদের সঙ্গে কর্তৃপক্ষের। কয়েক ঘণ্টা ধরে চলা এই বৈঠকে ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়-সহ বিশ্ববিদ্যালয়ের (Visva-Bharati) অন্যান্য আধিকারিকেরা। বিতর্কিত প্রাক্তন অধ্যক্ষের অবসরের পর এটিই প্রথম খোলামেলা আলোচনা বলে দাবি করছেন উপস্থিত অভিভাবকেরা। দীর্ঘদিন ধরে আলোচনার সুযোগ বন্ধ থাকায় যে অসন্তোষ জমেছিল, কর্তৃপক্ষের এই পদক্ষেপে স্বস্তি।
আরও পড়ুন: Heavy Rainfall: রাতেই উপকূলে আছড়ে পড়বে গভীর নিম্নচাপ, কোথায় ল্যান্ডফল?
বৈঠকে প্রধানত নজর দেওয়া হয় খাবারের গুণমান এবং রান্নাঘরের স্বাস্থ্যবিধির ওপর। রান্নাঘরের অভ্যন্তরীণ পরিবেশ ও কাজের নজরদারিতে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। আবাসিক পড়ুয়াদের পড়াশোনার পরিবেশ, নিরাপত্তা ব্যবস্থা ও স্বাস্থ্য পরিষেবা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এই সময়োপযোগী উদ্যোগে ইতিবাচক পরিবর্তনের আশা করছেন অভিভাবকেরা। অন্যদিকে, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, “অভিভাবকদের সঙ্গে অত্যন্ত সদর্থক আলোচনা হয়েছে। বৈঠকে তাঁরা যেসব প্রস্তাব জমা দিয়েছেন, সেগুলি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। পড়ুয়াদের সর্বোচ্চ স্বার্থ রক্ষা করেই সমস্ত সুপারিশ দ্রুত বাস্তবায়ন করা হবে।”
আরও পড়ুন:Jibika Sebaks Protest: বেতন বন্ধ, অনিশ্চিত ভবিষ্যৎ! পুজোর আগেই রাজপথে ‘জীবিকা সেবক’রা
দীর্ঘদিনের ক্ষোভ ও বিতর্কের পর কর্তৃপক্ষের (Visva-Bharati) এই আশ্বাস ও পরিবর্তনশীল পদক্ষেপে আপাতত আশার আলো দেখছেন অভিভাবকেরা। পাঠভবনে পড়ুয়াদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ ফিরবে বলেই সকলের প্রত্যাশা।


