Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বঙ্গোপসাগরে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে (Kolkata Weather) পরিণত হওয়ার আগেই স্থলভাগে প্রবেশ করেছে। বুধবার গভীর রাতে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের কাছে কলিঙ্গপত্তনমের দক্ষিণ-পশ্চিমে সেটি স্থলভাগে ঢোকে। এরপর উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে যায় সিস্টেমটি। এর প্রভাবে বৃহস্পতিবার বাংলার বিভিন্ন এলাকায় বৃষ্টির দাপট বাড়তে পারে।
জারি কমলা সতর্কতা (Kolkata Weather)
দক্ষিণবঙ্গের উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা (Kolkata Weather), পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে রয়েছে কমলা সতর্কতা। এই জেলাগুলিতে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিও হতে পারে। অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।
শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস (Kolkata Weather)
কলকাতাতেও বৃহস্পতিবার কয়েক দফায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বৃষ্টির তীব্রতা বেশি থাকার সম্ভাবনা। শুক্রবারও বৃষ্টি চলবে, যদিও পরে তার পরিমাণ কিছুটা কমতে পারে।
উত্তরবঙ্গও রেহাই পাচ্ছে না। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি রয়েছে।


