Last Updated on [modified_date_only] by Sumana Bera
কে টিভি বাংলা ডিজিটাল: শেষ কয়েক বছরে বাংলা টেলিভিশনে রিয়ালিটি শো ভালই মনে ধরেছে বাঙালির। হিন্দি শোয়ের জনপ্রিয়তার পাশাপাশি এখন বাঙালির ড্রইং রুমেও রিয়ালিটি শো ঘিরে উত্তেজনার পারদ সর্বদা ঊর্ধমুখী। আর ঠিক এই আবহেই ছোট পর্দায় ফিরছেন দর্শকপ্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)। দীর্ঘ তিন বছর পর টেলিভিশনে ফিরছেন ‘মিঠাইরানি’।
রান্না শেখাবেন ‘মিঠাই’! (Soumitrisha Kundu)
২০২৩ সালে জনপ্রিয় মেগা সিরিয়াল ‘মিঠাই’-এর শেষ পর্ব সম্প্রচারিত হওয়ার পর থেকেই সৌমিতৃষার (Soumitrisha Kundu) অনুরাগীরা অধীর আগ্রহে প্রহর গুনছিলেন, কবে আবার ছোট পর্দায় দেখা মিলবে তাঁর?

তবে এবার কিন্তু অভিনয় নয়, একেবারে অন্য অবতারে দর্শকের সামনে ধরা দিতে প্রস্তুত তিনি। নামজাদা রান্নার রিয়ালিটি শো সঞ্চালনার দায়িত্বে দেখা যাবে তাঁকে। সঙ্গে সঙ্গী হিসেবে থাকছেন টলিউড তারকা অঙ্কুশ হাজরা (Ankush Hazra)।
আরও পড়ুন: Bigg Boss Bangla: ‘ফেক’, ‘বয়ফ্রেন্ড আছে তাও…’ বিছানায় শুয়ে রাজ-নন্দিনীর সৃজলার চরিত্র বিশ্লেষণ!
জনপ্রিয় হিন্দি শো ‘লাফটার শেফস’-এর আদলে তৈরি হতে চলেছে এই নতুন শো, যার নাম ‘রাঁধুনি না কাঁদুনি’ (Radhuni Na Kaduni)। রান্নাঘরের হাঁড়ি-কড়াই সামলাতে প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন টলিপাড়ার একঝাঁক জনপ্রিয় সেলেব। প্রতিযোগীদের তালিকায় ইতিমধ্যেই নাম উঠে এসেছে রূপাঞ্জনা মিত্র, সুজয় প্রসাদ, কাঞ্চন মল্লিক, শ্রীময়ী চট্টোরাজ এবং ইমন চক্রবর্তীর মতো একাধিক প্রথম সারির তারকাদের।

শোয়ের তারকা তালিকা নিয়ে এতদিন ধরে নানা জল্পনা চললেও, সম্প্রতি প্রকাশ্যে এসেছে গ্র্যান্ড ওপেনিং-এ সৌমিতৃষার (Soumitrisha Kundu) বিশেষ লুক। গোলাপি রঙের নজরকাড়া পোশাকে তাঁকে দেখে অনুরাগী মহলে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে, ঠিক যেন এক রূপকথার ‘বার্বি ডল’! তাঁর কিউট ও অ্যানজেলিক অবতারে আরও একবার মুগ্ধ হয়েছেন দর্শকেরা।
কয়েক দিন আগে পর্যন্ত রিয়ালিটি শোয়ের অফিশিয়াল প্রোমোতে সৌমিতৃষাকে (Soumitrisha Kundu) দেখতে না পেয়ে অনেকটাই হতাশ হয়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু সব জল্পনায় জল ঢেলে নিজেই এই সুখবর সামনে এনে অনুরাগীদের মুখে চওড়া হাসি ফুটিয়েছেন অভিনেত্রী। অভিনয় দিয়ে তো বহু আগেই দর্শকমনে শীর্ষস্থান দখল করেছিলেন সৌমিতৃষা।
এবার সঞ্চালিকা হিসেবে নতুন রিয়ালিটি শোয়ের মঞ্চ তিনি কতটা জমিয়ে তুলতে পারেন, সেটাই এখন দেখার অপেক্ষা। আগামী ৩ অক্টোবর থেকেই জানা যাবে ‘মিঠাইরানি’র এই নতুন পথচলার সমীকরণ!


