Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বিগ বস বাংলার ঘরে প্রতিযোগীদের (Bigg Boss Bangla) সম্পর্কের সমীকরণ প্রতিদিনই বদলাচ্ছে। ক্যাপ্টেন্সি টাস্কে সৃজলা গুহ আহত হওয়ার ঘটনার পর এবার তাঁকে নিয়েই নন্দিনী দত্তের মন্তব্য নতুন করে আলোচনা-সমালোচনার শীর্ষে।
রাজবীরের সঙ্গে নন্দিনীর কথা (Bigg Boss Bangla)
মঙ্গলবার রাতে আলো নিভে যাওয়ার পর রাজবীরের (Bigg Boss Bangla) সঙ্গে কথা বলছিলেন নন্দিনী। সেই সময় সৃজলার সঙ্গে রাজবীরের কথাবার্তার ধরন নিয়ে নিজের আপত্তির কথা জানান তিনি। রাজবীর পাল্টা জানতে চান, তাহলে কি তাঁর সৃজলার সঙ্গে কথা বলা বন্ধ করে দেওয়া উচিত? উত্তরে নন্দিনী সৃজলার ব্যক্তিগত সম্পর্কের প্রসঙ্গ তুলে ধরেন।
সৃজলার মেলামেশার ধরণ (Bigg Boss Bangla)
এরপর সৃজলার সঙ্গে রাজবীরের মেলামেশা নিয়ে নিজের ধারণার কথা জানান নন্দিনী। তাঁর দাবি, সৃজলা কখনও দুর্নিবার, কখনও জীতু আবার কখনও রাজবীরের সঙ্গে মিশছেন। এমনকি তাঁদের বন্ধুত্বের সমীকরণ দেখেই সৃজলা ইচ্ছাকৃতভাবে এমন আচরণ করছেন বলেও মন্তব্য করেন নন্দিনী। সৃজলার কিছু আচরণকে ‘ফেক’ বলেও অভিহিত করেন তিনি।
অন্যদিকে, রাজবীর স্পষ্ট করে জানান, সৃজলার প্রতি তাঁর কোনও বিশেষ আগ্রহ নেই। একই রাতে রাজবীর ও নন্দিনীর ঘনিষ্ঠ মুহূর্তও ক্যামেরায় ধরা পড়েছে।
এর আগে ক্যাপ্টেন্সি টাস্কে ঘোড়ার খেলায় পড়ে গিয়ে চোট পান সৃজলা। পরে তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এখন তাঁর প্রত্যাবর্তনের পর নন্দিনী-সৃজলা সমীকরণ কোন দিকে যায়, সেদিকেই নজর দর্শকদের।


