Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়ি (Sikkim Landslide) জনজীবন। সিকিমের একাধিক এলাকায় নতুন করে ভূমিধসের জেরে বন্ধ হয়েছে গুরুত্বপূর্ণ সড়কপথ। শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার অন্যতম প্রধান যোগাযোগপথ ১০ নম্বর জাতীয় সড়কের ২০ মাইল এলাকায় ধস নামায় পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। সিংতাম-রংপো রুটেও ধসের কারণে যান চলাচল ব্যাহত।
ধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ (Sikkim Landslide)
বৃহস্পতিবার সকাল থেকেই পাহাড়ের ঢাল থেকে (Sikkim Landslide) মাটি ও পাথর গড়িয়ে রাস্তায় পড়তে শুরু করে। কাদা ও ধ্বংসাবশেষে রাস্তার একাংশ ঢেকে যাওয়ায় যাত্রীদের পাশাপাশি সমস্যায় পড়েছেন পর্যটকরাও। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ধসপ্রবণ এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে সিকিম প্রশাসন।
শুধু ১০ নম্বর জাতীয় সড়ক নয়, পশ্চিম (Sikkim Landslide) সিকিমের রিম্বি-ইউকসাম সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। খেচুপেরি থেকে গিয়ালশিং যাওয়ার পথেও পাহাড় থেকে মাটি-পাথর নামায় যোগাযোগ ব্যাহত হয়েছে। বারদাং রোডেও জল-কাদার কারণে সমস্যা তৈরি হয়েছে।
বাড়ছে তিস্তার জলস্তর
অবিরাম বৃষ্টির প্রভাব পড়েছে তিস্তার জলস্তরেও। পাশাপাশি নেপাল ও ভুটানেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। নেপালের একাধিক অঞ্চলে বন্যা ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।


