Last Updated on [modified_date_only] by Ananya Dey
কেটিভি বাংলা ডিজিটাল : ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রামে উপনির্বাচনকে (By election west bengal) ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে এই উপনির্বাচনে নতুন করে ঘুরে দাঁড়ানোর সুযোগ রয়েছে কংগ্রেস-বামেদের সামনে। শাসকদলের জয় নিয়ে চর্চার পাশাপাশি এখন বড় প্রশ্ন দ্বিতীয় স্থানে বিরোধী ভূমিকায় কাদের দেখা যাবে ?
দ্বিতীয় স্থানে প্রধান বিরোধীর ভূমিকায় কারা ? (By election west bengal)
রেজিনগর এবং নন্দীগ্রামের এই উপনির্বাচনকে (By election west bengal) কেন্দ্র করে টানটান নাটক বঙ্গ রাজনীতিতে। ট্রেন্ড বলছে উপনির্বাচনের ফলাফল শাসকের পক্ষে যাওয়াই দস্তুর। কিন্তু প্ৰশ্ন, জয়ীর মুকুট শাসক দল বিজেপির মাথায় উঠলেও দ্বিতীয় স্থানে প্রধান বিরোধীর ভূমিকায় কাদের দেখা যাবে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। দলের নাম, প্রতীক খুইয়ে তৃণমূল এখন দুভাগে বিভক্ত। কাজেই এখন কংগ্রেস (Indian National Congress) এবং বামেরা নতুন করে তাদের শক্তি পুনরুদ্ধার করতে পারে এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
নন্দীগ্রামে কংগ্রেসের সিম্প্যাথি ভোট !
ইতিমধ্যেই নন্দীগ্রামে মমতা শিবিরের প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের পর কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। তারপরেই গ্রেফতারও হয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। সেক্ষেত্রে কংগ্রেসের সিম্প্যাথি ভোট পাওয়ার সম্ভবনা যেমন রয়েছে, তেমনি বামেদের শক্তি পুনরুদ্ধারের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা।
আরো পড়ুন : Bangla Pokkho: স্ট্র্যান্ড রোডের নাম বদলাতে ‘বাংলা পক্ষ’-র প্রস্তাব
রেজিনগরের জটিল অঙ্ক
রেজিনগরে বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট। কিন্তু সেখানেও মমতা শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী মনোনয়ন প্রত্যাহার করতে চেয়েছিলেন। যদিও শেষ পর্যন্ত মমতার অনুরোধে মনোনয়ন প্রত্যাহার করেননি তিনি। এছাড়াও রেজিনগরে আম জনতা উন্নয়ন পার্টি ,কংগ্রেস, আইএসএফ এবং বামেদের মধ্যে ভোট ভাগাভাগিতে শেষ পর্যন্ত বিরোধী ভূমিকায় কাকে দেখা যাবে তা নিয়ে চর্চা চলছে।
বঙ্গে বিকল্প বিরোধী মুখ ?
কথায় বলে কারোর পৌষমাস কারোর সর্বনাশ। তৃণমূলের এই টালমাটাল পরিস্থিতির সুযোগ নিয়ে বাংলার উপনির্বাচনে নতুন করে বিকল্প বিরোধী মুখ উঠে আসার সম্ভাবনাই এখন প্রবল হয়ে দেখা দিচ্ছে বঙ্গ রাজনীতিতে।


