Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তরবঙ্গে টানা বৃষ্টির জেরে তিস্তা (Teesta Red Alert) নদীর জলস্তর ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক এলাকায় ভারী বৃষ্টি চলছে। পাহাড়ে লাগাতার বৃষ্টির প্রভাব পড়ছে সমতলেও। পরিস্থিতি সামাল দিতে তিস্তার বিভিন্ন ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে।
অনবরত বাড়ছে জলস্তর (Teesta Red Alert)
সেচ দফতরের ফ্লাড কন্ট্রোল রুম সূত্রে (Teesta Red Alert) জানা গিয়েছে, শুক্রবার সকাল ৬টায় কালীঝোরা ব্যারেজ থেকে প্রায় ২৭৬৮ কিউমেক এবং গজলডোবা ব্যারেজ থেকে প্রায় ২৩৭৫ কিউমেক জল ছাড়া হয়েছে। তার আগের রাতেও জল ছাড়ার পরিমাণ যথেষ্ট ছিল। বৃহস্পতিবার রাত ৯টায় কালীঝোরা থেকে ২২৩৯ কিউমেক এবং গজলডোবা থেকে ১৭৪৯ কিউমেক জল ছাড়া হয়েছিল।
লাল সতর্কতা জারি
জল বাড়ার আশঙ্কায় তিস্তার মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত অসংরক্ষিত এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। সংরক্ষিত এলাকায় রাখা হয়েছে হলুদ সতর্কতা। দোমহনী এলাকার অসংরক্ষিত অংশেও হলুদ সতর্কতা জারি রয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: Darjeeling Hospital Landslide: হাসপাতালের উপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পাহাড়, ঘটনায় জখম ১
শুধু উত্তরবঙ্গ নয়, দক্ষিণবঙ্গের আবহাওয়াতেও অস্বস্তি বজায় থাকবে। শুক্রবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই কারণে ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।


