Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: দুর্গাপুজোয় কলকাতা ও শহরতলির (Puja Tour Routes 2026) বিভিন্ন মণ্ডপ ঘুরে দেখার পরিকল্পনা করছেন? পুজোর ভিড়, যানজট কিংবা পার্কিংয়ের ঝামেলা এড়িয়ে এবার সরকারি পরিবহণেই করা যাবে পুজো পরিক্রমা। শহরের বনেদি বাড়ি থেকে জনপ্রিয় বারোয়ারি, এমনকী জলপথে উত্তর কলকাতার পুজো-সবকিছুর জন্যই থাকছে বিশেষ ব্যবস্থা।
ভলভো এসি বাসের ব্যবস্থা (Puja Tour Routes 2026)
কলকাতার বনেদি বাড়ির পুজো দেখতে সপ্তমী থেকে নবমী (Puja Tour Routes 2026) পর্যন্ত ভলভো এসি বাসের ব্যবস্থা করা হয়েছে। এসপ্ল্যানেড থেকে শুরু হবে এই যাত্রা। তালিকায় রয়েছে শোভাবাজার রাজবাড়ি, ছাতুবাবু-লাটুবাবুর বাড়ি, রানি রাসমণির বাড়ি, বেহালার ঐতিহ্যবাহী পুজো এবং সাবর্ণ রায়চৌধুরী পরিবারের পুজো। মাথাপিছু ভাড়া ২৪০০ টাকা।
শহরতলি থেকেও থাকছে বিশেষ পরিষেবা। বারাসত থেকে এসি বাসে কলকাতার একাধিক বনেদি বাড়ির পুজো দেখানো হবে। পাশাপাশি একডালিয়া, সিংহী পার্ক, বাদামতলা আষাঢ় সংঘ, মুদিয়ালী, কলেজ স্কোয়ার, বাগবাজারের মতো জনপ্রিয় বারোয়ারি পুজোর জন্যও বিশেষ বাস চলবে।
ট্রাম ও লঞ্চের ব্যবস্থা
শুধু বাস নয়, পুজো হপিংয়ে থাকছে এসি ট্রাম ও লঞ্চের ব্যবস্থাও। এসপ্ল্যানেড থেকে ট্রামে উত্তর ও দক্ষিণ কলকাতার কয়েকটি জনপ্রিয় পুজো ঘুরে দেখা যাবে। অন্যদিকে মিলেনিয়াম পার্ক থেকে লঞ্চে গিয়ে আহিরীটোলা, শোভাবাজার, কুমারটুলি ও বাগবাজারের পুজো দেখার সুযোগ মিলবে।
পুজোর পরিক্রমায় জলখাবার, মধ্যাহ্নভোজ ও পানীয় জলের ব্যবস্থাও থাকবে। যাত্রীদের জন্য সহায়ক এবং চিকিৎসা পরিষেবার ব্যবস্থাও রাখা হয়েছে। শহরের বাইরেও ধান্যকুড়িয়া, আড়বেলিয়া ও জয়রামবাটির পুজো দেখার সুযোগ থাকছে। এমনকী গঙ্গাবক্ষে বিসর্জন দেখার ব্যবস্থাও করছে রাজ্য সরকার।


