Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ভোররাত থেকেই কলকাতা ও শহরতলির বিস্তীর্ণ (Weather Alert) এলাকায় শুরু হয়েছিল বৃষ্টি। শনিবার সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে কয়েকটি জায়গায় বৃষ্টির তীব্রতা আরও বাড়ে। কোথাও কোথাও মুষলধারে বৃষ্টিতে রাস্তাঘাট ভিজে যায়। যদিও বেলার দিকে বৃষ্টির দাপট কমে আসে, আকাশ ছিল মেঘে ঢাকা। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার দুপুরের পর কলকাতা ও সংলগ্ন এলাকায় বৃষ্টির পরিমাণ আরও কমতে পারে।
শক্তি কমছে নিম্নচাপের (Weather Alert)
আবহবিদদের মতে, দক্ষিণ ওড়িশা ও ছত্তীসগঢ় (Weather Alert) সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যে উত্তর-পশ্চিম দিকে সরে গিয়েছে। সেটির শক্তিও ধীরে ধীরে কমছে। এই নিম্নচাপের প্রভাবেই গত কয়েক দিন ধরে উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। তবে শনিবারের পর থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে আসবে।
বৃষ্টির পূর্বাভাস নেই
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় আগামী কয়েক দিনে বড় ধরনের বৃষ্টির পূর্বাভাস নেই। বিচ্ছিন্নভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে। কোনও আবহাওয়া সতর্কতাও আপাতত জারি নেই।
আরও পড়ুন: ATM: এবার এটিএম-ও জিএসটি, গুনতে হবে মোটা অঙ্কের টাকা…
তবে উপকূলবর্তী এলাকায় পরিস্থিতি এখনও পুরোপুরি স্বাভাবিক নয়। সমুদ্র উত্তাল থাকায় ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার গতি ৫৫ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। তাই শনিবার দুপুর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।


