Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: মগরাহাট থানার পুলিশের বড়সড় অভিযানে মগরাহাট ২ নম্বর ব্লকের যুগদিয়া অঞ্চল থেকে প্রায় ১২২ কেজি গাঁজা উদ্ধার হয়েছে (Mograhat)। গোপন সূত্রে খবর পেয়ে সি.আই. শাহাবুদ্দিন মণ্ডল ও মগরাহাট থানার ওসি সজল কুমার রায়ের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় অভিযান চালায়।

উদ্ধার হওয়া মাদক (Mograhat)
তদন্তে ছিলেন সাব-ইন্সপেক্টর সৈকত রায়। রাতের অন্ধকারে জলনিকাশি খাল ও মাঠঘাট পেরিয়ে তল্লাশি চালিয়ে পাঁচটি বস্তায় প্যাকেটবন্দি অবস্থায় বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাদক থানায় নিয়ে আসা হয়েছে।
যুগদিয়ার বাসিন্দা (Mograhat)
এই ঘটনায় যুগদিয়ার বাসিন্দা সাহিদুল রহমান মোল্লা (রিন্টু) এবং ফরিদুল পিয়াদা-কে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে।

আরও পড়ুন: Bikash Ranjan Bhattacharya: আইন নয়, নির্দেশেই চলছে পুলিশ! সরকারের বিরুদ্ধে প্রশ্ন বিকাশের
ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার চন্দ্রশেখর বর্ধন জানান, মাদক পাচার রুখতে জেলা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান চালিয়ে যাবে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।



