Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নিউইয়র্কে রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের (Jaishankar Pakistan Row) ফাঁকে পাকিস্তানি এক সাংবাদিকের প্রশ্ন ঘিরে বিতর্কে জড়ালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার ভারত ও লাইবেরিয়ার যৌথ উদ্যোগে আয়োজিত একটি প্রেস ব্রিফিংয়ের পর ওই সাংবাদিক ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাসবাদে মদতের অভিযোগ তুলে প্রশ্ন করেন। জবাবে জয়শঙ্কর কড়া ভাষায় পাল্টা প্রতিক্রিয়া জানান।
ঘটনার প্রেক্ষাপট (Jaishankar Pakistan Row)
ঘটনাটি ঘটে ‘গ্রুপ অফ ফ্রেন্ডস অন সেফটি (Jaishankar Pakistan Row) অ্যান্ড সিকিউরিটি অফ শিপিং অ্যান্ড সিফারার্স’-এর একটি বৈঠকের পর। মূলত সমুদ্রপথে জাহাজ ও নাবিকদের নিরাপত্তা নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি প্রশ্নোত্তর পর্বের জন্য নির্ধারিত না থাকলেও শেষ মুহূর্তে ওই সাংবাদিক প্রশ্ন করেন।
ভারতীয় বিদেশমন্ত্রীর পাল্টা বক্তব্যের পরই ঘটনাটি (Jaishankar Pakistan Row) আন্তর্জাতিক মহলে আলোচনায় আসে। ভারত-পাকিস্তানের মধ্যে সীমান্তপারের সন্ত্রাসবাদ নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ-পাল্টা অভিযোগ রয়েছে। রাষ্ট্রসংঘের বিভিন্ন মঞ্চেও দুই দেশ নিজেদের অবস্থান তুলে ধরে এসেছে।
এদিকে, রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন জয়শঙ্কর। সামুদ্রিক নিরাপত্তা ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক ও দ্বিপাক্ষিক বিষয়ে একাধিক বৈঠকে অংশ নিচ্ছেন তিনি।
আরও পড়ুন: Bank Strike: ২৮ সেপ্টেম্বর থেকে ব্যাঙ্ক ধর্মঘট, তার আগে রবিবার কি খুলবে ব্যাঙ্ক?
রাষ্ট্রসংঘের অধিবেশনের উচ্চপর্যায়ের বৈঠকে ভারতের বক্তব্যের দিকেও নজর রয়েছে। তার আগেই পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়শঙ্করের মন্তব্য নতুন করে ভারত-পাকিস্তান সম্পর্ক এবং সন্ত্রাসবাদ নিয়ে আন্তর্জাতিক আলোচনাকে সামনে এনে দিয়েছে।


