Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নাগাল্যান্ডে বিষমদ-কাণ্ডে আতঙ্ক (Nagaland Poison Liquor) ছড়িয়েছে। মাত্র দু’দিনের ব্যবধানে রাজ্যের দুই জেলায় মোট ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতদের মধ্যে মোকোকচুং জেলার আট জন এবং তুয়েনসাং জেলার ১১ জন রয়েছেন। একই সঙ্গে বেশ কয়েক জন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।
গ্রেফতার ১৯ (Nagaland Poison Liquor)
ঘটনার পর বেআইনি মদের উৎস খুঁজতে (Nagaland Poison Liquor) তৎপর হয়েছে প্রশাসন। ইতিমধ্যেই সন্দেহভাজন ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল বা SIT গঠন করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক আধিকারিককে ওই দলের নেতৃত্বে রাখা হয়েছে।
আরও পড়ুন: Bank Strike: ২৮ সেপ্টেম্বর থেকে ব্যাঙ্ক ধর্মঘট, তার আগে রবিবার কি খুলবে ব্যাঙ্ক?
মদের বোতল বাজেয়াপ্ত
পুলিশের তরফে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদের বোতল বাজেয়াপ্ত করা হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রায় ৩,০০০ বোতল বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। সংগৃহীত নমুনা পরীক্ষার জন্য গুয়াহাটির ফরেনসিক গবেষণাগারে পাঠানো হয়েছে। সেই পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যাবে বলে জানিয়েছেন তদন্তকারীরা।


