Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: শ্রীরামপুরে সভায় (Kunal Ghosh) যাওয়ার পথে আক্রান্ত হওয়ার অভিযোগ তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের।
অভিযোগ, উত্তরপাড়ার কাছে তাঁর গাড়িতে হামলা চালানো হয়। ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে নিজের অভিযোগের কথা জানান কুণাল ঘোষ।
কেন কথা কাটাকাটি? (Kunal Ghosh)
এরপর ভাঙা গাড়ি নিয়েই ভবানী ভবনে (Kunal Ghosh) পৌঁছন বেলেঘাটার বিধায়ক। তবে ভবানী ভবনে ঢোকার মুখেই পুলিশের সঙ্গে তাঁর বচসা শুরু হয়।
কুণাল ঘোষ গাড়ি নিয়ে ভবানী ভবনের ভিতরে ঢুকতে চান। পুলিশের তরফে তাঁকে জানানো হয়, গাড়ি নিয়ে ভিতরে ঢোকা যাবে না। এই নিয়েই শুরু হয় কথা কাটাকাটি।
প্রায় ১৫ মিনিট ধরে ভবানী ভবনের গেটের সামনে পুলিশের সঙ্গে কথা বলেন কুণাল ঘোষ। তাঁকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ।
পরিস্থিতির মধ্যে ভবানী ভবনের গেট বন্ধ করে দেওয়া হয়। ফলে ভাঙা গাড়ি নিয়েই বাইরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় কুণাল ঘোষকে।
শ্রীরামপুর যাওয়ার পথে ঠিক কী ঘটেছিল, কেন তাঁকে ভবানী ভবনে ঢুকতে বাধা দেওয়া হল-তা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানউতোর।


