Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: আইপিএলের পর থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে হার্দিক (Hardik Pandya)। চোট কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা এই তারকা অলরাউন্ডারের প্রত্যাবর্তন ফের পিছিয়ে গেল বলে জানা যাচ্ছে। অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে সিরিজে ভারতীয় ‘এ’ দলে সুযোগ পেয়েছিলেন হার্দিক। ফলে দীর্ঘ বিরতির পর তাঁকে মাঠে দেখা যাবে বলে আশা তৈরি হয়েছিল। কিন্তু সেই প্রত্যাশাতেও আপাতত জল ঢেলে দিয়েছে নতুন চোটের আশঙ্কা।
নতুন আশঙ্কা, বিশ্রামের পরামর্শ (Hardik Pandya)
বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সে বেশ কয়েক মাস ধরে রিহ্যাব করছেন হার্দিক (Hardik Pandya)। ফিটনেসের দিক থেকে তিনি অনেকটাই এগিয়েছিলেন বলেই মনে করা হচ্ছিল। কিন্তু একটি রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহে ফের গোড়ালির উপরের অংশে ব্যথা অনুভব করেন তিনি। এরপর নতুন করে স্ক্যান করানো হয়। রিপোর্ট দেখার পর বিসিসিআইয়ের মেডিক্যাল দল তাঁকে ফের বিশ্রামের পরামর্শ দিয়েছে।

খেলার সম্ভাবনা কার্যত অনিশ্চিত! (Hardik Pandya)
ফলে ৬ অক্টোবর থেকে শুরু হতে চলা অস্ট্রেলিয়া ‘এ’-র বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে হার্দিকের খেলার সম্ভাবনা কার্যত অনিশ্চিত। শুধু তাই নয়, আগামী দিনে আফগানিস্তান সিরিজ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজেও তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। রিপোর্টে দাবি করা হচ্ছে, পরবর্তী ১০-১৫ দিন তাঁর ম্যাচ খেলার মতো অবস্থায় থাকার সম্ভাবনা কম।
আরও পড়ুন: Kunal Ghosh: ‘গাড়ি নিয়ে ভিতরে ঢোকা যাবে না’, ভবানী ভবনের গেটেই পুলিশের সঙ্গে বচসায় কুণাল
হার্দিককে নিয়ে এখন কোনও তাড়াহুড়ো করতে চাইছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। কারণ আগামী বছর দক্ষিণ আফ্রিকায় রয়েছে ৫০ ওভারের বিশ্বকাপ। সেখানে পেস বোলিং অলরাউন্ডারের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে পারে। তাই দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা মাথায় রেখেই হার্দিককে ধীরে ধীরে ফেরানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে রিপোর্টে ইঙ্গিত।


