Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ত্রয়ণ চক্রবর্তী: পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিজেপি-বিরোধী শক্তিগুলির সম্ভাব্য সমন্বয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সিপিআই(এম)-এর সাধারণ সম্পাদক এম এ বেবির চিঠিকে কেন্দ্র করে (Nilotpal Basu)। বিভিন্ন বিজেপি-বিরোধী রাজনৈতিক দলের উদ্দেশে লেখা ওই চিঠির পরেই প্রশ্ন উঠেছে, এর নেপথ্যে কি তৃণমূলের সঙ্গে কোনও নির্বাচনী বোঝাপড়ার সম্ভাবনা রয়েছে? সেই জল্পনা অবশ্য সরাসরি খারিজ করলেন সিপিআই(এম) পলিটব্যুরো ও কেন্দ্রীয় কমিটির সদস্য নীলোৎপল বসু।
‘নির্দিষ্ট রাজনৈতিক প্রশ্নে সম্মিলিত লড়াই’ (Nilotpal Basu)
নীলোৎপল বসুর বক্তব্য, এম এ বেবির চিঠির বিষয়টি কোনও নির্বাচনী সমঝোতার প্রস্তাব নয়। তাঁর দাবি, দেশের গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার সামনে যে সংকট তৈরি হয়েছে, তার বিরুদ্ধে বিজেপি-বিরোধী দলগুলির সম্মিলিত অবস্থানের প্রয়োজনীয়তার কথাই ওই চিঠিতে বলা হয়েছে। কোন দল কীভাবে সেই আহ্বানে সাড়া দেবে, তা সংশ্লিষ্ট রাজনৈতিক দলের নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান তিনি।
মমতার সঙ্গে যাওয়ার প্রশ্নে কী বলল বাম শিবির? (Nilotpal Basu)
তৃণমূলের সঙ্গে সিপিআই(এম)-এর কোনও রাজনৈতিক বোঝাপড়ার সম্ভাবনা রয়েছে কি না, সেই প্রশ্ন বারবার উঠলেও নীলোৎপল বসু স্পষ্ট করে দেন—এই মুহূর্তে তাঁদের আলোচনার কেন্দ্রবিন্দু নির্বাচনী অঙ্ক নয়। তিনি বলেন, বিজেপি ও আরএসএস-এর বিরুদ্ধে যে রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার মোকাবিলায় যারা বিরোধিতা করছেন, তাঁদের সম্মিলিতভাবে অবস্থান নেওয়া প্রয়োজন।
‘মমতাকে গণতান্ত্রিক শক্তি বলছি না’ (Nilotpal Basu)
সাংবাদিকের সরাসরি প্রশ্ন ছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি সিপিআই(এম) গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক শক্তি হিসেবে বিবেচনা করছে? জবাবে নীলোৎপল বসু জানান, তাঁরা এই মুহূর্তে সেই রাজনৈতিক স্তরবিন্যাসের মধ্যে যেতে চাইছেন না। বরং বিজেপি-আরএসএসের বিরুদ্ধে গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষার প্রশ্নটিকেই সামনে রাখছেন।
শুভেন্দুর মন্তব্য নিয়েও পাল্টা জবাব (Nilotpal Basu)
বাম ও মমতা বন্দ্যোপাধ্যায়কে একই পংক্তিতে রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য প্রসঙ্গেও সরব হন নীলোৎপল। তাঁর বক্তব্য, শুভেন্দুর বিভিন্ন মন্তব্যের সবকটির প্রতিক্রিয়া দেওয়া প্রয়োজন মনে করে না সিপিআই(এম)। অতীতের রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন নেতার বক্তব্য টেনে বর্তমান পরিস্থিতির ব্যাখ্যা করার প্রবণতাকেও তিনি গুরুত্ব দিতে চাননি।
পুরনো বক্তব্য টেনে পাল্টা কটাক্ষ
সাক্ষাৎকারের শেষদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বামপন্থা রয়েছে—এমন অতীত মন্তব্যের প্রসঙ্গ তোলা হলে নীলোৎপল বলেন, বহু দশক আগের বক্তব্য নিয়ে বারবার ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। একই সঙ্গে তিনি কটাক্ষের সুরে বলেন, শুভেন্দু অধিকারী যদি সেই পুরনো বক্তব্যদাতাদের সঙ্গে নিজেকে এক পংক্তিতে বসাতে চান, তাতে তাঁদের আপত্তি নেই।



