Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার : কারুরের সেই ভয়াবহ ঘটনার পর কেটে গেছে এক বছর (Vijay Thalapathy)। সকলে নিজের নিজের জীবনে এগিয়ে গেছে অনেকটাই। কিন্তু ক্ষত শোকালেই কি দাগ ভুলে যেতে পারে মানুষ? এক বছর আগের কারুর দুর্ঘটনার স্মৃতিও যেন সেভাবেই মানুষের মনে রয়ে গেছে। এক মুহূর্তের বিশৃঙ্খলা কেড়ে নিয়েছিল ৪১ টি প্রাণ। ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুর সমাবেশে ঘটে যাওয়া সেই ভয়াবহ স্ট্যাম্পপেডের প্রথম বার্ষিকীতে নিহতদের স্মরণ করলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয় থালাপতি।
বিজয় থালাপতির আবেগঘন পোষ্ট (Vijay Thalapathy)
রবিবার সমাজমাধ্যমে একটি আবেগঘন পোস্ট করেন বিজয়। সেখানে কারুরের সেই দিনটিকে নিজের এবং নিহতদের পরিবারের কাছে ‘চিরস্থায়ী ক্ষত’ বলে উল্লেখ করেন তিনি। প্রিয়জন হারানো পরিবারগুলির পাশে থাকার বার্তাও দেন। বিজয়ের কথায়, সময় পেরিয়ে গেলেও সেই দিনের যন্ত্রণা মুছে যায়নি। বরং স্মৃতির সঙ্গে এখনও সেই শোক বয়ে নিয়ে চলেছেন তিনি।
সমাবেশের নিরাপত্তা নিয়ে প্রশ্ন (Vijay Thalapathy)
২০২৫ সালের ওই ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়। আহত হন আরও অনেকে। একটি রাজনৈতিক সমাবেশে এত বড় প্রাণহানির ঘটনায় গোটা তামিলনাড়ুতে শোকের পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনার পর সমাবেশের নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ এবং সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্নও ওঠে।
সরকারি চাকরি নিয়ে আইনি টানাপোড়েন (Vijay Thalapathy)
ঘটনার পর নিহতদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেয় তামিলনাড়ু সরকার। সেই সিদ্ধান্তকে ঘিরে শুরু হয় আইনি জটিলতা। জুলাইয়ে মাদ্রাজ হাইকোর্ট সরকারি চাকরি দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে। আদালতের সেই নির্দেশের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এরপর আগস্টে সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেয়। ফলে নিহতদের পরিবারের সদস্যদের সরকারি চাকরি দেওয়ার বিষয়টি নিয়ে আইনি প্রক্রিয়া এখনও জারি রয়েছে।
এক বছর পরেও তাজা সেই ক্ষত
এদিকে কারুরের সেই ৪১টি পরিবার আজও স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। ঘটনার প্রথম বার্ষিকীতে বিজয়ের শ্রদ্ধার বার্তা ফের সামনে আনল সেই ভয়াবহ দিনের স্মৃতি। সময় এগিয়ে যায়, জীবনও নিজের ছন্দে ফেরে-কিন্তু কিছু শোক, কিছু ক্ষত কখনও পুরোপুরি মুছে যায় না।



