Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: নতুন সপ্তাহ মানেই নতুন (Horoscope Updates) সম্ভাবনা, নতুন পরিকল্পনা এবং জীবনের নানা ক্ষেত্রে কিছু পরিবর্তনের ইঙ্গিত। কর্মক্ষেত্র থেকে অর্থভাগ্য, ব্যবসা, প্রেম, দাম্পত্য কিংবা স্বাস্থ্য-প্রতিটি ক্ষেত্রেই গ্রহ-নক্ষত্রের অবস্থান অনুযায়ী ভিন্ন ভিন্ন প্রভাব পড়তে পারে। কারও জন্য সপ্তাহটি এনে দিতে পারে সাফল্য ও নতুন সুযোগ, আবার কাউকে হতে পারে আরও সতর্কভাবে এগোনোর প্রয়োজন। তাই আগে থেকেই নিজের কাজ ও সিদ্ধান্তের বিষয়ে সচেতন থাকা জরুরি। আগামী সাত দিনে ধনু ও মকর রাশির জাতক-জাতিকাদের জীবনে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, কোথায় মিলতে পারে সাফল্য এবং কোন বিষয়ে প্রয়োজন বাড়তি সতর্কতা-চলুন জেনে নেওয়া যাক সাপ্তাহিক রাশিফলে।
ধনু রাশি (Horoscope Updates)
সপ্তাহের শুরুতেই অসমাপ্ত কাজ (Horoscope Updates) শেষ করার দিকে মন দিন। অলসতা বা আত্মঅহংকার যেন আপনার অগ্রগতির পথে বাধা না হয়ে দাঁড়ায়। কর্মক্ষেত্রে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করলে সাফল্য মিলবে। অন্যের ওপর অতিরিক্ত নির্ভর না করে নিজের কাজ নিজেই সম্পন্ন করার চেষ্টা করুন। কাজের ব্যস্ততার মাঝেও পর্যাপ্ত বিশ্রাম নেওয়া জরুরি।
আরও পড়ুন: Hardik Pandya: মাঠে ফেরার আগেই ধাক্কা, নতুন চোটে পিছল হার্দিকের প্রত্যাবর্তন
কোনও অভিজ্ঞ সহকর্মীর পরামর্শ ভবিষ্যতের পেশাগত (Horoscope Updates) সিদ্ধান্তে সহায়ক হতে পারে। অর্থের ক্ষেত্রে আয়-ব্যয়ের ভারসাম্য বজায় রাখুন। সপ্তাহের মাঝামাঝি সময়ে সন্তানের সাফল্যে পরিবারে আনন্দ ও সম্মান বাড়তে পারে। প্রভাবশালী কোনও ব্যক্তির সঙ্গে পরিচয় ভবিষ্যতে ব্যবসা বা কাজের নতুন সুযোগ এনে দিতে পারে। আটকে থাকা ব্যবসায়িক উদ্যোগ ফের গতি পেতে পারে এবং লাভের সম্ভাবনাও রয়েছে। প্রেমের সম্পর্ক মজবুত হবে, দাম্পত্য জীবনেও বজায় থাকবে শান্তি। অবিবাহিতদের জন্যও সময়টি অনুকূল। স্বাস্থ্য নিয়ে বড় কোনও সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা নেই।
মকর রাশি
সপ্তাহের শুরুটা কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে। শারীরিক অসুবিধা বা পুরনো সমস্যা বাড়ায় দৈনন্দিন পরিকল্পনা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ব্যস্ততার কারণে পরিবার ও কাছের মানুষদের সময় দিতে ভুলবেন না। খাদ্যাভ্যাস এবং দৈনন্দিন রুটিনে নজর রাখা প্রয়োজন। একসঙ্গে অনেক দায়িত্ব নেওয়ার বদলে প্রয়োজনে কাজ ভাগ করে নিন। পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ মানসিক স্বস্তি দিতে পারে। অর্থনৈতিক বিষয়ে কারও কথায় চোখ বন্ধ করে ভরসা করবেন না। ব্যবসায় ওঠানামা থাকতে পারে, তাই নতুন বিনিয়োগ বা চুক্তির ক্ষেত্রে সতর্ক সিদ্ধান্ত নিন। কর্মক্ষেত্রের চাপ ব্যক্তিগত সম্পর্কে প্রভাব ফেলতে দেবেন না। সঙ্গীর অনুভূতি বোঝার চেষ্টা করুন এবং ব্যস্ততার মধ্যেও তাঁকে সময় দিন।


