Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সপ্তাহের শুরুতেই ব্যাঙ্ক পরিষেবা (Bank Strike Suspended) নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত কাটল। ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দেশজুড়ে তিন দিনের ধর্মঘটের যে সিদ্ধান্ত নিয়েছিল ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকদের সংগঠনগুলি, তা শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। রবিবার রাতে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ)-এর সঙ্গে জরুরি বৈঠকের পর এই সিদ্ধান্ত জানায় ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (ইউএফবিইউ)। ফলে সোমবার থেকে বুধবার পর্যন্ত ব্যাঙ্ক পরিষেবা স্বাভাবিক থাকার কথা।
আশ্বাস পাওয়া গেছে? (Bank Strike Suspended)
জানা গিয়েছে, কর্মীদের বিভিন্ন দাবি নিয়ে আইবিএ-র কাছ (Bank Strike Suspended) থেকে কিছু নির্দিষ্ট আশ্বাস পাওয়ার পরই আপাতত আন্দোলনের কর্মসূচি থেকে সরে এসেছে ইউএফবিইউ। তবে এটিকে স্থায়ী সমাধান হিসেবে দেখছে না সংগঠনটি। দাবিগুলি বাস্তবায়নের বিষয়ে আগামী দিনে আলোচনা চলবে। আলোচনার মাধ্যমে সমাধান না মিললে ফের আন্দোলনের পথে যাওয়ার সম্ভাবনাও থাকছে।
আরও পড়ুন: Horoscope Updates: গোটা সপ্তাহ সমঝে চলুন, দরজায় কড়া নাড়বে সাফল্য! কার ভাগ্যে কী আছে লেখা?
ব্যাঙ্ক কর্মীদের অন্যতম গুরুত্বপূর্ণ দাবি হল সপ্তাহে পাঁচ দিন কাজের ব্যবস্থা চালু করা। বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। কর্মী সংগঠনগুলি প্রতিটি শনিবার ছুটির দাবি দীর্ঘদিন ধরেই জানিয়ে আসছে। এই বিষয়টি খতিয়ে দেখতে আইবিএ ও ইউএফবিইউ-এর প্রতিনিধিদের নিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। সেখানে কর্মী এবং গ্রাহক-দুই পক্ষের স্বার্থ বিবেচনা করে সম্ভাব্য সমাধান নিয়ে আলোচনা হবে।
B


