Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: রিমিক মাঝি: এবার ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে (Abhishek Banerjee) কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।
Z+ ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার (Abhishek Banerjee)
৪মে এর পর তাঁকে কেন্দ্রীয় (Abhishek Banerjee) সরকারের দেওয়া Z+ ক্যাটাগরি নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। তারপর থেকে চারবার তিনি আক্রান্ত হয়েছেন। এমনকি তাঁর বাড়ির সামনে থাকা নিরাপত্তাও সরিয়ে নেওয়া হয়েছে। এই অভিযোগে সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত শুনানির আর্জি জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি কৃষ্ণা রাও। আগামী ৬ অক্টোবর শুনানির সম্ভাবনা।
বিনা নোটিশেই এই কাণ্ড? (Abhishek Banerjee)
সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আদালতে জানান, গত ২০১৬ সাল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় সরকার জেড প্লাস ক্যাটাগরি নিরাপত্তা দিয়ে আসছে। এবং গোটা দেশ জুড়েই তাঁকে এই নিরাপত্তা দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু ৪ মে রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর বিনা নোটিশেই তাঁর সেই নিরাপত্তা প্রায় প্রত্যাহার করে নেওয়া হয়। এমনকি তার বাড়ির সামনে মোতায়েন থাকা নিরাপত্তা ও সরিয়ে নেওয়া হয় কিছু না জানিয়েই। অভিষেকের আইনজীবীর দাবি তারপরেই চার বারেরও বেশি আক্রান্ত হয়েছেন অভিষেক। এমন কি তাঁর বাড়ির সামনেও অশান্তির বাধানো হয়েছে। কেন বিনা নোটিশের তাঁর নিরাপত্তা প্রত্যাহার করে নেয়া হল, সেই নিয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিষেক।
আরও পড়ুন: Kunal Ghosh: পরপর দু’দিন হামলার অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় এবার হাইকোর্টে কুণাল ঘোষ
অভিষেক বন্দ্যোপাধ্যায় সোনারপুর গিয়েছিলেন মৃত তৃণমূল কর্মীর সঙ্গে দেখা করতে। সেইসময় ডিম ছোঁড়া হয় তাঁকে। অভিযোগের তীর উঠেছিল বিজেপির দিকে। বিজেপির তরফে অবশ্য বলা হয় জনতার ক্ষোভ। সেই থেকেই অভিষেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।


