Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ‘ভারতের নাইটিঙ্গেল’ বা ‘স্বরকোকিলা’ নামে পরিচিত লতা মঙ্গেশকর (Lata Mangeshkar) তাঁর সুরেলা কণ্ঠে প্রজন্মের পর প্রজন্মের শ্রোতাকে মুগ্ধ করেছেন। দীর্ঘ সঙ্গীতজীবনে বিভিন্ন ভাষায় প্রায় ৩০ হাজার গান রেকর্ড করেছিলেন তিনি। পেয়েছেন ‘কুইন অফ মেলোডি’ এবং ‘ভয়েস অফ দ্য মিলেনিয়াম’-এর মতো সম্মানজনক অভিধাও। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য ১৯৮৯ সালে দাদাসাহেব ফালকে পুরস্কার এবং ২০০১ সালে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্নে ভূষিত হন।
বিয়ে করেননি লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)
তবে পেশাগত জীবনে এত সাফল্য পেলেও ব্যক্তিগত জীবনে বিয়ে করেননি লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। কেন? এই প্রশ্নের উত্তর তিনি নিজেই একাধিকবার দিয়েছেন। তাঁর কথায়, ঈশ্বর তাঁকে একটি বিশেষ দায়িত্ব দিয়েছিলেন এবং নিজের কাজ ও সঙ্গীতজীবন নিয়েই তিনি সন্তুষ্ট ছিলেন। ব্যক্তিগত জীবনের নানা ওঠাপড়া থাকলেও অন্যের কষ্ট তাঁকে সবচেয়ে বেশি ভাবাত বলেও জানিয়েছিলেন তিনি।

এসেছিল বসন্তের ছোঁয়া (Lata Mangeshkar)
লতার জীবনে প্রেম এসেছিল বলেও জানা যায়। ১৯৬০-এর দশকে রাজ সিং ডুংগরপুরের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। রাজ ছিলেন ডুংগরপুরের রাজপরিবারের সদস্য এবং ক্রিকেটপ্রেমী। লতার ভাই হৃদয়নাথ মঙ্গেশকরের সঙ্গে তাঁর বন্ধুত্বের সূত্রেই লতার সঙ্গে পরিচয় ও ঘনিষ্ঠতা বাড়ে।

তবে তাঁদের সম্পর্ক পরিণতি পায়নি। রাজ সিংয়ের পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি বলে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়। লতার থেকে বয়সে ছোট হওয়া এবং তাঁদের ভিন্ন সামাজিক-পরিবারিক পরিচয়ও আপত্তির কারণ ছিল বলে উল্লেখ রয়েছে। শেষ পর্যন্ত বিয়ের পথে এগোয়নি সম্পর্কটি।
আরও পড়ুন: Ujjain Mosque Row: মসজিদের অংশ ভাঙতে গিয়ে বিক্ষোভ, উত্তপ্ত উজ্জয়িনীতে নামল র্যাফ!
লতা নিজে অবশ্য ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রকাশ্যে বিস্তারিত আলোচনা করেননি। ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর জন্ম নেওয়া এই কিংবদন্তি শিল্পী ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি প্রয়াত হন। সঙ্গীতের জগতে অমর হয়ে থাকলেও তাঁর ব্যক্তিগত জীবন বরাবরই রয়ে গিয়েছে রহস্যে মোড়া।


