Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উজ্জয়িনীতে শাহি মসজিদের (Ujjain Mosque Row) একাংশ ভাঙার প্রশাসনিক উদ্যোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল। সোমবার মসজিদের প্রার্থনা কক্ষ, মিনার-সহ কয়েকটি অংশ সরানোর কাজ শুরু করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিক্ষোভে সামিল হন স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মানুষজন। মসজিদ চত্বরে মহিলাদের উপস্থিতিও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত র্যাফ মোতায়েন করে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জের ঘটনাও ঘটে।
সীমস্থ মেলার প্রস্তুতি (Ujjain Mosque Row)
প্রশাসনের এই পদক্ষেপের পিছনে রয়েছে উজ্জয়িনীতে (Ujjain Mosque Row) আসন্ন সীমস্থ মেলার প্রস্তুতি। মেলায় বিপুল সংখ্যক পুণ্যার্থীর থাকার ব্যবস্থা করতে পরিকাঠামো তৈরির পরিকল্পনা করেছে পুর নিগম। এর জন্য প্রায় ২৭২টি নির্মাণ সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই তালিকায় রয়েছে ঐতিহাসিক শাহি মসজিদও। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে মধ্যপ্রদেশ হাই কোর্টে মামলা করা হয়েছিল। তবে মেলার প্রস্তুতির বিষয়টি বিবেচনায় রেখে আদালত সেই আবেদন খারিজ করে দেয়।
আরও পড়ুন: Kunal Ghosh: পরপর দু’দিন হামলার অভিযোগ, প্রাণনাশের আশঙ্কায় এবার হাইকোর্টে কুণাল ঘোষ
এর পরেই মসজিদের কয়েকটি অংশ অপসারণের প্রক্রিয়া শুরু করে প্রশাসন। অভিযোগ, কাজ শুরু হওয়ার সময় বিক্ষোভকারীদের একাংশ পাথর ছোড়ে। এরপরই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। মসজিদ সংলগ্ন প্রায় ৫০০ মিটার এলাকা নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। মোতায়েন করা হয় প্রায় দুই হাজার পুলিশকর্মী এবং বসানো হয় একাধিক ব্যারিকেড।


