Last Updated on [modified_date_only] by Tania Rakshit
কে টিভি বাংলা ডিজিটাল: ৩ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হতে চলেছে ভারতীয় ফুটবলের অন্যতম বড় ম্যাচ—পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে নামছে ভারত (India Football Team)। এই মেগা ম্যাচের আগেই শহর কলকাতায় পা রাখল জাতীয় ফুটবল দল। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিবৃতি অনুযায়ী, সোমবা বেলা ১২টা ৪৫ মিনিট নাগাদ শহরে এসে পৌঁছান ভারতীয় ফুটবলাররা। আনোয়ার আলি, রায়ান উইলিয়ামস সহ পুরো দল আপাতত রাজারহাটের একটি পাঁচতারা হোটেলে অবস্থান করছে।
পানামাকে আটকে তুঙ্গে আত্মবিশ্বাস (India Football Team)
ব্রাজিল ম্যাচের ঠিক আগেই বিশ্বকাপ খেলে আসা শক্তিশালী পানামার বিরুদ্ধে চমৎকার ফুটবল উপহার দিয়েছে খালিদ জামিলের ছেলেরা। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ১-১ গোলে ড্র করে ভারত। ম্যাচের প্রথমার্ধে রায়ান উইলিয়ামসের দুর্দান্ত গোলে এগিয়েও গিয়েছিল ব্লু টাইগার্সরা। বিশ্বমানের দলের বিরুদ্ধে এই ড্র এবং পারফরম্যান্স ব্রাজিলের মতো মহারথীদের মুখোমুখি হওয়ার আগে ভারতীয় শিবিরের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে।
কলকাতায় নামছে তারকাখচিত ব্রাজিল (India Football Team)
ভারতের বিপক্ষে খেলার জন্য ব্রাজিল তাদের পূর্ণশক্তির দল নিয়েই কলকাতায় আসছে। ভিনিসিয়াস জুনিয়র, রাফিনহা, এনড্রিক, এস্তেভাও, ব্রুনো গুইমারেজ এবং মার্কুইনোসের মতো বিশ্ব ফুটবলের মহাতারকারা যুবভারতীর গ্যালারি মাতাতে প্রস্তুত। খবর অনুযায়ী, আগামী ১ অক্টোবর কলকাতায় এসে পৌঁছাবে ব্রাজিল দল। বাইপাসের ধারে আইটিসি রয়্যাল হোটেলে থাকবেন সাম্বা জাদুকররা।
মেগা ম্যাচের অফিশিয়াল পার্টনার (India Football Team)
ঐতিহাসিক এই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ সিরিজকে ঘিরে বাণিজ্যিক স্তরেও ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সিরিজের প্রিন্সিপাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘স্টাইল বাজার, পাওয়ার্ড বাই আমুল’। আয়োজকদের লক্ষ্য, অতীতে আমেরিকা বিশ্বকাপে স্পেন ও আর্জেন্টিনার সঙ্গে তৈরি হওয়া ফুটবল-সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়া। পাশাপাশি, দর্শকদের যাতায়াত ও সার্বিক সুবিধা নিশ্চিত করতে অফিসিয়াল মোবিলিটি পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ‘ভারত ট্যাক্সি’।
আরও পড়ুন: Cristiano Ronaldo: ১৮ বছরের রেকর্ড ভেঙে বেঞ্চে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
নতুন রূপে সেজে উঠছে যুবভারতী (India Football Team)
ব্রাজিল ম্যাচের জন্য যুবভারতী ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজিয়ে তোলা হচ্ছে (India Football Team)। স্টেডিয়ামের দেওয়ালে দেওয়ালে পড়েছে নতুন রঙের পোঁচ, বিশেষ নজর দেওয়া হয়েছে মাঠের ঘাসের পরিচর্যায়। ব্রাজিল ফুটবল ফেডারেশনের কর্তারাও যুবভারতীর মাঠ পর্যবেক্ষণ করছেন। এবার স্টেডিয়ামে দর্শকদের জন্য আনা হয়েছে বিশেষ পরিবর্তন—প্রথমবারের জন্য গ্যালারির প্রতিটি আসনে থাকছে নির্দিষ্ট নম্বর, যার ফলে দর্শকরা নির্দিষ্ট সিটের টিকিট কাটতে পারবেন। দর্শকদের সুবিধার্থে ঢেলে সাজানো হয়েছে র্যাম্প ও শৌচাগার এবং গ্যালারির লবিতে তৈরি করা হচ্ছে বিশেষ ফুড স্টল।



