Last Updated on [modified_date_only] by Sabyasachi Bhattacharya
কে টিভি বাংলা ডিজিটাল: জোড়া চোটের ধাক্কায় টালমাটাল ব্রাজিল শিবির। ছিটকে গেলেন আরেক তারকা (Lucas Paqueta)।
ব্রাজিল শিবিরে চরম সঙ্কট (Lucas Paqueta)
নরওয়ের বিরুদ্ধে আগামী ৬ জুলাই রাউন্ড অফ ১৬-র ম্যাচে খেলতে নামবে ব্রাজিল আর তার আগেই চোটের ধাক্কায় বেসামাল ব্রাজিল শিবির। আগেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন রাফিনহা। এবার ছিটকে গেলেন ফর্মে থাকা পাকুয়েতা। চলতি বিশ্বকাপে ছন্দে থাকলেও তাঁকে আগামীর ম্যাচগুলিতে পাওয়া যাবে না (Lucas Paqueta)।
মঙ্গলবার রাতে ব্রাজিল শিবির একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, চোটের কবলে পড়েছেন লুকাস পাকুয়েতা। তাঁর বাঁ পায়ের উরুর পেশিতে চোট রয়েছে। আপাতত তাঁকে থাকতে হবে চিকিৎসকের পর্যবেক্ষণে। তাঁকে দ্রুত সুস্থ করতে বদ্ধপরিকর ব্রাজিল শিবির কিন্তু সূত্রের খবর অনুযায়ী দুই থেকে তিন সপ্তাহের আগে তাঁকে মাঠে পাওয়া যাবে না। যার কারণে চিন্তার ভাঁজ এখন ব্রাজিল শিবিরে।

সূত্রের খবর অনুযায়ী এই চোটের ফলে বিশ্বকাপ থেকে একপ্রকার ছিটকে গিয়েছেন পাকুয়েতা। তাঁর বিশ্বকাপ যাত্রা একপ্রকার শেষ হয়ে গিয়েছে বলেই মনে করা হচ্ছে। তবে সেক্ষত্রে দলের প্লেয়ারদের পজিশন কিছুটা পাল্টাতে হবে আনচেলোত্তিকে। এন্দ্রিককে শুরু থেকেই খেলাতে চাইবেন কোচ। মিডফিল্ড সামলাতে হতে পারে ম্যাথিউজ কুনহাকে (Lucas Paqueta)।
এরপরেও প্রশ্ন থেকে যাচ্ছে নেইমারকে নিয়ে। কারণ আর আগের ম্যাচে জাপানের বিরুদ্ধে তাঁকে নামতে দেখা যায়নি। সেক্ষত্রে তাঁর সুস্থতা নিয়েও প্রশ্ন উঠছে। কিন্তু এই অবস্থায় অন্য কোনও অপশন নেই ব্রাজিল দলের কাছে। নেইমারকে প্রথম থেকেই খেলাতে হবে তবে তিনি পুরো ম্যাচের ধকল নিতে পারবেন কিনা সেটা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার তিনি পাকুয়েতার জায়গায় খেলতে পারবেন না সেক্ষত্রে ভরসার দুই নাম কুনহা এবং এন্দ্রিক।
আরও পড়ুন: Ratna Debnath: লিমিট রেখেই সরকারে ভরসা: মেয়ের বিচার নিয়ে সাফ কথা রত্না দেবনাথের
আগামী ৬ জুলাই নরওয়ের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল। সেই ম্যাচে হাল্যান্ডকে কিভাবে আটকান ব্রাজিল ডিফেন্ডাররা, সেই দিকে নজর থাকবে সবার। তবে একমাত্র ফাইনালে যদি ওঠে ব্রাজিল তবে একমাত্র খেলার সুযোগ থাকবে পাকুয়েতার। তবে সেই আশাও ক্ষীণ। এখন দেখার এই চ্যালেঞ্জ কীভাবে সামলান দলের কোচ (Lucas Paqueta)।


