Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: সমাজ মাধ্যমে ‘ডিজিটাল ক্রাশ’ শব্দটির সাথে সবাই (Tanya) কমবেশি পরিচিত। রাশ্মিকা মান্দানা, তৃপ্তি ডিমড়ির মতো নায়িকাদের নাম এই তালিকার একদম শীর্ষে। তবে এবার এই তালিকায় নাম লেখালেন মডেল-অভিনেত্রী তান্যা মিশ্র। যদিও এই তথ্যের কোনও অফিসিয়াল স্বীকৃতি নেই। অনুরাগীরা ভালোবেসে সাধারণত এই শব্দটি তাদের প্রিয় অভিনেত্রীদের প্রতি ব্যবহার করেন। সম্প্রতি তান্যার পোষ্ট করা ছবি নিয়ে বাড়তে থাকে আলোচনা, যা তাকে নেটিজেনদের কাছে পরিচিত করে তুলেছে।
কে এই তান্যা? (Tanya)
১৯৯৯ সালের ৩১ জানুয়ারি, বিহারের গয়ায় জন্মগ্রহণ করেন (Tanya) এই মডেল-অভিনেত্রী। জানা যাচ্ছে, তান্যা মাগাধ বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ থেকে স্নাতক হন। এরপর তিনি মুম্বই শহরে পাড়ি দেন। সেখান থেকেই তিনি প্রথমে মডেলিং এবং পরে অভিনয় জগতে পা রাখেন। ক্যারিয়ারের প্রথম দিকে তিনি বিভিন্ন রকম ফ্যাশন শো, রাম্প ওয়াকে কাজ করেন। বিভিন্ন রকম পত্রিকাতেও মডেল হিসাবে তার ছবি প্রকাশিত হয়।
তান্যার কেরিয়ার
২০১৯ সালে তন্যা IAWA মিস ইন্ডিয়া নামের একটি সৌন্দর্যের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় তিনি পঞ্চম স্থান অধিকার করেন। ২০২২ থেকে ২০২৩ সালের মধ্যে তিনি বিভিন্ন সংস্থার সাথে কাজ করেন, যেমন- ফেমিনা, ফিল্মফেয়ার, এবং গ্রাজিয়া। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে পরবর্তীকালে গানের ভিডিও, ওয়েব সিরিজে এবং সিনেমাতেও কাজ করতে দেখা যায়। তাঁর অভিনীত সিনেমার মধ্যে রয়েছে ‘গজনবী’ এবং ‘চেজ’। ‘চেজ’ সিনেমায় তাঁকে একজন সিবিআই ইন্সপেক্টরের ভূমিকায় দেখা যায়। শুধু সিনেমায় নয়, বিভিন্ন ওটিটিতেও কাজ করতে দেখা গেছে তাঁকে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল হরমোন বাওয়েজা প্রোডাকশনের ‘চিড়িয়া উড়।’ তিনি প্রায় সাতটি মিউজিক ভিডিয়োতেও কাজ করেছেন।
Death Case: লিঙ্গপরিচয় নিয়ে অশান্তি, বিবাহবিচ্ছেদের আগেই প্রাণ গেল স্বামীর
সমাজ মাধ্যম থেকেই জনপ্রিয়
তবে তার জনপ্রিয়তা বেড়েছে সমাজমাধ্যম থেকেই। প্রায় ১২ লক্ষ মানুষ তাকে সেখানে ফলো করেন। বর্তমানে ফ্যাশন, স্টাইলিং এবং লুকের পাশাপাশি ‘ন্যাশনাল ক্রাশ’ খেতাব নিয়েও আলোচনায় এসেছেন তিনি। সম্প্রতি একটি বড়ো প্রযোজনা সংস্থার সাথে তাঁদের সম্ভাব্য আগামী ছবির সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে বলেই তথ্যসূত্রে জানা যাচ্ছে। তবে এ বিষয়ে প্রযোজনা সংস্থা থেকে এখনও সেভাবে কিছু জানায়নি। তবে এই তথ্যটি সামনে আসার পর তাঁর অনুরাগীদের মধ্যে কৌতূহলের পারদ চড়েছে অনেকটাই।


