Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য্য: বুধবার থেকে দক্ষিণবঙ্গে (Weather Report) মূলত শুষ্ক পরিবেশ থাকতে পারে। বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও হালকা বা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সতর্কতাও জারি নেই। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম সহ সব জেলারই এক কিংবা দুটি অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে।।
হাওয়া অফিস কী বলছে? (Weather Report)
আবহাওয়া দফতর সূত্রে (Weather Report) খবর, কলকাতাতেও আপাতত সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশ মূলত মেঘলা থেকে আংশিক মেঘলা থাকতে পারে। হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। আগামী সাত দিন দুর্যোগের সতর্কতা নেই। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। আপাতত শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭-২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩৩-৩৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। চলতি সপ্তাহে তাপমাত্রা মোটামোটি একই রকম থাকবে। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে গরম ও অস্বস্তি থাকবে।
আরও পড়ুন: October 2026 Horoscope: জীবনের ওঠাপড়াই দেবে শিক্ষা, হবে উন্নতি, অক্টোবরের শুরুতে ভাগ্য বদল কাদের?
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় দার্জিলিং, কালিম্পং সহ একাধিক পাহাড়ি এলাকা ভিজতে পারে। ১ অক্টোবর পর্যন্ত উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতে বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হবে না আপাতত। সব জেলারই কিছু কিছু জায়গা সামান্য ভিজতে পারে।

