Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ব্রততী সরকার: কুকুরের সঙ্গে মানুষের বন্ধুত্বের (Fat Dog) গল্প নতুন নয়। কারও কাছে পোষ্য মানে বাড়ির সদস্য, কারও কাছে সন্তান। ভালোবেসে অনেকেই নিজের পোষ্যের জন্য খুলে দেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও। আদর, খাবার আর ভালোবাসায় গড়ে ওঠা সেই সব পোষ্টেও মানুষ অনেক ভালোবাসা দেখিয়েছে। তবে এবার বেশ অন্যরকম একটি ঘটনার সাক্ষী হয়ে রইল রাজধানী দিল্লি। সম্প্রতি সেখানে ভোটের আয়োজন করা হয়েছে। তবে এই ভোট নির্বাচন কোনও রাজনৈতিক নেতা নির্বাচনের জন্য নয়। এই নির্বাচনের লক্ষ্য পাড়ার আদরের মোটা কুকুর খোঁজা।
এক অভিনব প্রতিযোগিতা (Fat Dog)
‘ফ্যাট ডগস অফ দিল্লি’ নামের একটি ইন্সটাগ্রাম পেজ থেকে (Fat Dog) শুরু হয় এই গল্প। এই পেজের মাধ্যমে দিল্লির বিভিন্ন প্রান্তের মোটা কুকুরদের ছবি পোষ্ট করা হয়েছিল। একটি অনলাইন কমিটিও তৈরি হয়। পরে ৬৪টি কুকুরকে নিয়ে শুরু হয় প্রতিযোগিতা। ভোট, পোষ্টার, মিম সব মিলিয়ে শুধু দিল্লি না, পুরো বিশ্বে এখন এটি ট্রেন্ডিংয়ে।
পোষ্যের জন্য প্রচারে নেমেছে মানুষ (Fat Dog)
প্রিয় কুকুরকে জেতাতে অনেকেই নিজের মতো করে প্রচার করেছেন। বানিয়েছেন মিম, পোষ্টারও। পোষ্ট এবং স্টোরি দিয়ে তা ছড়িয়ে দিচ্ছেন নিজের মানুষের মধ্যে। কেউ কেউ আবার প্রতিবেশীদের বাড়ি গিয়েও চাইছেন ভোট। পাড়ার পরিচিত কুকুরদের জন্য অনেকটাই আবেগঘন হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
গুগু বনাম গোলা
ফাইনালে মুখোমুখি হয়েছে ৪৬ কেজি ওজনের গুগু এবং গোলা। সেমিফাইনালে গোলা হিরোকে ৬৯,৬৩৮ ভোট হারিয়েছে। অন্যদিকে গুগু ৪.৮৭৩ ভোটে তারাকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে। প্রতিযোগিতার মাঝেই মারা যায় দুই জনপ্রিয় অংশগ্রহণকারী তারা খান ও গোলা। তাই এই মজার প্রতিযোগিতা অনেকের কাছেই হয়ে উঠেছে এক অনন্য় নজির।
আরও পড়ুন: Weather Report: বুধবার থেকে ফের বৃষ্টি রাজ্যে! পুজোর শপিং হবে মাটি?
প্রাণীকল্যাণের এক অনন্য নজির
৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফাইনালে। অনলাইনের পাশাপাশি অফলাইন ভোটার ও সুযোগ রয়েছে। তবে আয়োজকরা শুধু বিজয়ী বেছে নিতে নয়, এর মাধ্যমে প্রাণীকল্যাণের উন্নতি করানোটাই মূল লক্ষ্য। এই ‘সবচেয়ে মোটা কুকুর’ নাম যে প্রতিযোগিতা শুরু হয়েছিল, এই অদ্ভুত নির্বাচন এখন সকল মানুষের মনে রাস্তার কিংবা পাড়ার কুকুরদের জন্য এক অন্য জায়গা করে দিয়েছে।

