Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: “ঝাল লেগেছে আমার ঝাল লেগেছে…” অনেকে ঝাল (Worlds Hottest Chilli) খেতে খুব ভালোবাসেন, অনেকে আবার ঝাল খেতেই পারেন না। কিন্তু যারা ঝাল প্রেমী, তাদের জন্য রইল ঝাল ঝাল সুখবর। ঝাল লঙ্কার তালিকায় সেরা পাঁচ কারা?
১. পেপার এক্স (Worlds Hottest Chilli)
গড় ঝালমাত্রা প্রায় ২৬ লক্ষ ৯৩ হাজার (Worlds Hottest Chilli) স্কোভিল একক। সর্বোচ্চ ক্ষেত্রে এর ঝাল ৩০ লক্ষ স্কোভিল এককেরও বেশি হতে পারে। বর্তমানে এটি বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কা হিসেবে পরিচিত।
২. ক্যারোলাইনা রিপার (Worlds Hottest Chilli)
একসময় বিশ্বের সবচেয়ে ঝাল লঙ্কার (Worlds Hottest Chilli) স্বীকৃতি পাওয়া এই লঙ্কার ঝালমাত্রা প্রায় ২২ লক্ষ স্কোভিল একক। এর আকৃতি যেমন নজরকাড়া, ঝালও তেমনই তীব্র।
৩. ট্রিনিডাড মোরুগা স্করপিয়ন
এই লঙ্কার ঝালমাত্রা প্রায় ২০ লক্ষ ৯ হাজার ২৩১ স্কোভিল একক। নামের মতোই এর ঝালও বেশ ভয়ংকর।
৪. সেভেন পট ডগলাহ
প্রায় ১৮ লক্ষ ৫৩ হাজার ৯৩৬ স্কোভিল একক ঝালমাত্রা নিয়ে তালিকায় চতুর্থ স্থানে রয়েছে এই লঙ্কা।
Mamata Banerjee: ফ্রিজ থাকা চার অ্যাকাউন্টে স্বস্তি নয়, সুপ্রিম কোর্টে খারিজ মমতা তৃণমূলের আবেদন
৫. সেভেন পট প্রিমো
প্রায় ১৪ লক্ষ ৬৯ হাজার স্কোভিল একক ঝালমাত্রার এই লঙ্কাও বিশ্বের অন্যতম ঝাল লঙ্কা।
লঙ্কার ঝালের মূল কারণ হল ক্যাপসাইসিন নামের একটি রাসায়নিক উপাদান। এই উপাদানের পরিমাণ যত বেশি, লঙ্কার ঝালও তত বেশি হয়।

