Last Updated on [modified_date_only] by Aditi Singha
কে টিভি বাংলা ডিজিটাল: আরজি করে খুন হওয়া চিকিৎসকের দ্রুত সৎকারের তদন্ত পুলিশের হাত থেকে সিবিআই-এর হাতে তুলে দেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের (RG Kar Case)। ‘পুলিশ কি আইন জানে না? আদালতের সঙ্গে চালাকি করার জন্যই কি নতুন করে এফআইআর দায়ের করা হয়েছে?- পুলিশকে তীব্র ভর্ৎসনা করে মন্তব্য বিচারপতি শম্পা সরকারের বেঞ্চের।
তদন্তে নয়া মোড় (RG Kar Case)
আরজি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তদন্তে নয়া মোড়। প্রমাণ লোপাট করতেই কাউকে কিছু না জানিয়ে তড়িঘড়ি দেহ সৎকার করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছিলেন নির্যাতিতার বাবা ও মা। সেই অভিযোগের ভিত্তিতেই নতুন করে দেহ সৎকার নিয়ে তদন্ত শুরু করেছিল পুলিশ। বৃহস্পতিবার আরজি কর মামলায় পুলিশের তদন্ত করার এক্তিয়ার নিয়েই প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। পুলিশের হাত থেকে তদন্ত ভার কেড়ে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। সেই সঙ্গে খড়দহ থানার পুলিশকে তীব্র ভর্ৎসনা করেছেন বিচারপতি। আদালতের সঙ্গে চালাকি করার জন্যই কি পুলিশ আরজি করের ঘটনায় নতুন করে এফআইআর দায়ের করেছে কিনা, সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি। আদালতের এই নির্দেশের পর খড়দহ থানার পুলিশ যে তদন্ত শুরু করেছিল, তা আর তারা করতে পারবে না। দ্রুত তদন্ত সংক্রান্ত সমস্ত নথি সিবিআই-এর হাতে পুলিশকে তুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট (RG Kar Case)। সেই সঙ্গে তদন্তের সমস্ত নথি এসিজেএম ব্যারাকপুর থেকে এসিজেএম শিয়ালদহতে হস্তান্তর করতে হবে এই অভিযোগের ভিত্তিতে যারা জেলে রয়েছেন তাদের দায়িত্ত্ব সিবিআই আধিকারিকদের হাতে তুলে দিতে হবে।
প্রশ্ন করেন বিচারপতি (RG Kar Case)
রাজ্যে বিজেপি সরকার আসার পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আর জি করের ঘটনা নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের পরেই দেহ দ্রুত সৎকারের অভিযোগে খড়দহ থানার পুলিশ নতুন করে এই ঘটনায় এফআইআর দায়ের করে। সেই এফ আই আর এর ভিত্তিতেই খর্দহতারার পুলিশ পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায়, ও প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দে-কে গ্রেফতার করে। পুলিশের এই তৎপরতা নিয়েই বৃহস্পতিবার প্রশ্ন তুলেছে বিচারপতি শম্পা সরকারের বেঞ্চ। আদালতের নজরদারিতে ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত করছে সিবিআই। তারা তদন্তের জন্য সিট গঠন করেছে। তারপরও পুলিশ কেন নতুন করে তদন্ত শুরু করল?- এই প্রশ্ন করেন বিচারপতি।
আরও পড়ুন: Delhi Temperature Drop: বৃষ্টি-মেঘে কমল পারদ, দিল্লিতে ২১°! শীত কী এবার আগেই?
পুলিশকে তীব্র ভর্ৎসনা (RG Kar Case)
রাজ্য পুলিশকে তীব্র ভর্ৎসনা করে বিচারপতি সম্পা সরকার বলেন, ‘গোটা ঘটনায় দীর্ঘদিন ধরে সিবিআই তদন্ত করছে। আদালত তাদের সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে। গোটা তদন্তের উপর নজরদারি করছে আদালত। পুলিশ কি সেটা জানে না? তাহলে নতুন করে কেন এফআইআর করা হল? তদন্ত কোন পথে এগোবে, তা আগেই আদালত নির্ধারিত করে দিয়েছিল। সমস্ত দিক খতিয়ে দেখার নির্দেশ তদন্তকারী সংস্থাকে দিয়েছিল আদালত। আইন সম্পর্কে কি কোনও ধারণা নেই খড়দহ থানার পুলিশের? নাকি আদালতের সঙ্গে চালাকি করার জন্য এফআইআর করা হয়েছে?’ সংশ্লিষ্ট পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার হুঁশিয়ারিও এদিন দিয়েছেন বিচারপতি শম্পা সরকার।



