Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: উত্তর ভারতের একাধিক এলাকায় টানা বৃষ্টি ও আকাশ (Delhi Temperature Drop) মেঘলা থাকায় আচমকাই কমেছে দিনের তাপমাত্রা। রাজধানী দিল্লিতে পারদ নেমে এসেছে ২১ ডিগ্রি সেলসিয়াসে। গত ২৫ বছরের সেপ্টেম্বরের পরিসংখ্যান অনুযায়ী এটি দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা এবং ২০০১ সালের পর সেপ্টেম্বরে সবচেয়ে কম তাপমাত্রা বলে জানা যাচ্ছে। ফলে প্রশ্ন উঠছে, এ বছর কি শীত কিছুটা আগেই হাজির হবে?
এল নিনোর সম্পর্ক নেই (Delhi Temperature Drop)
আবহাওয়া বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, এর সঙ্গে সরাসরি (Delhi Temperature Drop) এল নিনোর সম্পর্ক নেই। বরং বর্ষা বিদায়ের পর্যায়ে তৈরি হওয়া একটি সক্রিয় আবহাওয়া ব্যবস্থা এবং তার প্রভাবে লাগাতার বৃষ্টিই সাম্প্রতিক ঠান্ডা অনুভূতির মূল কারণ। নিম্নচাপের প্রভাবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ-সহ একাধিক অঞ্চলে বৃষ্টি হয়েছে। মেঘলা আকাশ ও বাতাসে বেশি আর্দ্রতার কারণে দিনের তাপমাত্রাও কমেছে।
শীতের পূর্বাভাস নেই (Delhi Temperature Drop)
তবে বিশেষজ্ঞরা এখনই আগাম শীতের কোনও পূর্বাভাস দিচ্ছেন না। আবহাওয়া ব্যবস্থা দুর্বল হলে উত্তর ভারতে ফের শুষ্ক পশ্চিমা হাওয়া সক্রিয় হওয়ার সম্ভাবনা রয়েছে। ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, রাজস্থান ও উত্তরপ্রদেশের বিস্তীর্ণ এলাকায় রোদ ও তাপমাত্রা বাড়তে পারে।
আরও পড়ুন: Milan Pradhan: মিলন প্রধানকে জামিন হাইকোর্টের, জেলের বাইরে থেকেই লড়বেন ভোটে
এর মধ্যেই মায়ানমারের কাছে তৈরি হওয়া আরও একটি নিম্নচাপ বঙ্গোপসাগরের দিকে এগোতে পারে। সেটি শক্তি বাড়ালে পূর্ব ও মধ্য ভারতের কয়েকটি রাজ্যে ফের বৃষ্টি ও মেঘলা আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে আপাতত এই ঠান্ডাকে শীতের আগমন নয়, সাময়িক আবহাওয়াজনিত পরিবর্তন হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা।


