Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: ডব্লিউবিপিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্টের (WBPSC Exam Special Train) প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর ডিভিশন। রবিবার ছুটির দিন হওয়ায় সাধারণ দিনের তুলনায় লোকাল ট্রেনের সংখ্যা কম থাকে। সেই কথা মাথায় রেখেই পরীক্ষার্থীদের যাতায়াত সহজ করতে অতিরিক্ত ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
ক’টি ট্রেন চালানো হবে? (WBPSC Exam Special Train)
রেল সূত্রে খবর, পরীক্ষার দিন মোট ১৪টি বিশেষ (WBPSC Exam Special Train) লোকাল ট্রেন চালানো হবে। এর মধ্যে সাতটি ট্রেন আপ লাইনে এবং বাকি সাতটি ডাউন লাইনে চলবে। এর ফলে দূরবর্তী এলাকা থেকে আসা চাকরিপ্রার্থীদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছনোর পাশাপাশি পরীক্ষা শেষে বাড়ি ফেরার ক্ষেত্রেও সুবিধা হবে।
চলবে অতিরিক্ত ট্রেন
আপ লাইনে হাওড়া স্টেশন থেকে ভোর সাড়ে তিনটে নাগাদ প্রথম বিশেষ ট্রেনটি খড়গপুরের উদ্দেশে রওনা দেবে। এছাড়াও সকাল ও সন্ধ্যায় হাওড়া থেকে উলুবেড়িয়া, মেচেদা, পাঁশকুড়া এবং আমতা-সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রুটে অতিরিক্ত লোকাল চালানো হবে। দক্ষিণ-পূর্ব রেলের একাধিক প্রান্ত থেকে পরীক্ষার্থীরা যাতে নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের গন্তব্যে পৌঁছতে পারেন, সেই লক্ষ্যেই পরিষেবাগুলি সাজানো হয়েছে।
আরও পড়ুন: Modi Eden Mega Event: ইডেনের পুজোর অনুষ্ঠানে থাকবেন না প্রধানমন্ত্রী, তার বদলে কে?
পরীক্ষার দিন ট্রেনের অতিরিক্ত পরিষেবা চালু হওয়ায় যাতায়াতের ক্ষেত্রে চাপ কিছুটা কমবে বলেই আশা করা হচ্ছে। বিশেষ করে ভোরবেলা পরীক্ষাকেন্দ্রের উদ্দেশে রওনা হওয়া প্রার্থীদের জন্য এই পরিষেবা গুরুত্বপূর্ণ হতে পারে। পরীক্ষা শেষে ফিরতি যাত্রার ক্ষেত্রেও অতিরিক্ত ট্রেনগুলি ব্যবহার করতে পারবেন চাকরিপ্রার্থীরা।

