Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: সুকৃতি ভট্টাচার্য: আসন্ন মহালয়ার (Modi Eden Mega Event) মেগা অনুষ্ঠান এবং কলকাতার বড় পুজোগুলোর উদ্বোধনকে কেন্দ্র করে সম্প্রতি কলকাতা পুলিশের একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। প্রথমে ব্লু-প্রিন্ট অনুযায়ী মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাকার কথা থাকলেও, পুলিশি বৈঠক সূত্রে জানা যাচ্ছে যে তিনি আর আসছেন না।
নেই বিশেষ নিরাপত্তার আয়োজন (Modi Eden Mega Event)
লালবাজার বা কলকাতা পুলিশের বৈঠকে প্রধানমন্ত্রীর (Modi Eden Mega Event) আগমন ঘিরে যে ধরনের বিশেষ সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট বা নিরাপত্তার বন্দোবস্ত করার প্রয়োজন হয়, তার বিন্দুমাত্র কোনও প্রস্তুতি বা আলোচনা হয়নি। আর এই প্রশাসনিক ও নিরাপত্তা সংক্রান্ত দিক থেকেই স্পষ্ট হয়ে গেছে যে প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না।
প্রধানমন্ত্রীর পরিবর্তে কে? (Modi Eden Mega Event)
আগামী ১০ অক্টোবর ইডেন থেকে কলকাতার কয়েকটি নামী ও বড় পুজোর ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে অমিত শাহের। পুলিশের বৈঠক ও নিজস্ব সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রীর পরিবর্তে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মাধ্যমে ওই পুজো গুলোর ভার্চুয়ালি উদ্বোধন করানোর কথা ভাবা হচ্ছে। কলকাতা পুলিশের বৈঠক সূত্রের খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী আসার সমস্ত সম্ভাবনা একপ্রকার খারিজ হয়ে গেছে।
আরও পড়ুন: CEC Resignation Protest: মহালয়ায় ‘যন্তর মন্তর ২.০’, মহাআন্দোলনের ডাক ককরোচ জনতা পার্টির!
যেহেতু প্রশাসনের অন্দরে বা পুলিশের বৈঠকে প্রধানমন্ত্রীর প্রটোকল নিয়ে কোনো উচ্চবাচ্য বা তোড়জোড় দেখা যায়নি, তাই এই মেগা আয়োজনে মোদীর পরিবর্তে অন্য কোনও শীর্ষ নেতৃত্বকে, মনে করা হচ্ছে অমিত শাহকে মাথায় রেখেই এখন প্রস্তুতি চলছে জোরদার।

