Last Updated on [modified_date_only] by Shroddha Bhattacharyya
কে টিভি বাংলা ডিজিটাল: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) দেশে ফেরানো নিয়ে ভারতের অবস্থান আরও একবার স্পষ্ট করলেন ঢাকায় নিযুক্ত ভারতের প্রতিনিধি দীনেশ ত্রিবেদী। তাঁর বক্তব্য, হাসিনার প্রত্যর্পণের বিষয়ে কোনও নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা সম্ভব নয়। বাংলাদেশের তরফে যে অনুরোধ এসেছে, তা ভারতের প্রচলিত আইনি প্রক্রিয়া মেনেই বিবেচনা করা হচ্ছে।
ভারতের কাছে আবেদন (Sheikh Hasina)
২০২৪ সালের অগাস্টে বাংলাদেশে সংরক্ষণবিরোধী (Sheikh Hasina) আন্দোলন ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকেই তিনি ভারতে অবস্থান করছেন। তাঁকে বাংলাদেশে ফেরানোর জন্য একাধিকবার ভারতের কাছে আবেদন জানিয়েছে ঢাকা।
শনিবার ঢাকায় আয়োজিত ‘বেঙ্গল অব বে’ আলোচনাসভায় বিষয়টি নিয়ে বক্তব্য রাখেন দীনেশ ত্রিবেদী। তিনি জানান, প্রত্যর্পণের মতো বিষয়ে নির্দিষ্ট সময়সীমা চাপিয়ে দেওয়া যায় না। সংশ্লিষ্ট আইনি ব্যবস্থা এবং নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই সিদ্ধান্ত নেওয়া হবে।
হাসিনা নিজেই আসেন দিল্লিতে (Sheikh Hasina)
হাসিনাকে ভারত আশ্রয় দেওয়ার প্রসঙ্গেও নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। তাঁর দাবি, সেই সময় হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং পরিস্থিতির বাস্তবতা বিবেচনা করেই ভারত তাঁকে আশ্রয় দিয়েছিল। দীনেশ আরও জানান, হাসিনা নিজেই বিমানে করে দিল্লিতে পৌঁছেছিলেন; তাঁকে ভারতীয় সেনা বা বায়ুসেনা বাংলাদেশ থেকে নিয়ে আসেনি।
আরও পড়ুন: Hotel Harassment: হোটেলের লবিতে দুই মহিলাকে হেনস্থার অভিযোগ, গ্রেফতার ৫৬ বছরের ব্যক্তি
এদিকে বাংলাদেশে অনুপস্থিত অবস্থাতেই মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে, তিনি বাংলাদেশে ফিরে গিয়ে আওয়ামি লিগকে ফের সক্রিয় করার ইচ্ছা প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। তবে দেশে ফেরার বিষয়ে এখনও নির্দিষ্ট কোনও সিদ্ধান্ত বা সময়সূচি প্রকাশ্যে আসেনি।


